news editor
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

গাইবান্ধায় নিজ বাড়ি থেকে শামসুন্নাহার রুমা (৪৫) নামের এক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শামসুন্নাহার রুমা উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী (উত্তর) গ্রামের ছোলাইমান মাস্টারের মেয়ে।

স্বজনদের ভাষ্যমতে, সকালে ঘুম থেকে না ওঠায় প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও দুপুর পর্যন্ত কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা রুমার শয়নকক্ষের দরজা খোলেন। এ সময় ঘরের ভেতর তছনছ অবস্থা এবং বিছানার পাশে হাত-পা বাঁধা অবস্থায় ওড়না প্যাঁচানো তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

স্বজনরা জানান, রুমার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এর আগেও তার ঘরে একাধিকবার চুরির ঘটনা ঘটেছিল বলেও দাবি পরিবারের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রুমার মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ করা জাহাজ যুক্তরাষ্ট্র ফেরত না দিলে পাল্টা ব্যবস্থা নেব

1

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টর্প

2

সরকারের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে: শফিকুর রহ

3

আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি: সংসদে পার্থ

4

হাদি হত্যা : ফয়সালের সহযোগী রুবেলের দোষ স্বীকার করে জবানবন্দ

5

সৌদি পৌঁছেছেন ১৫ হাজার ২৯৩ বাংলাদেশি হজযাত্রী

6

এপস্টেইন ফাইলস ঘিরে ব্রিটিশ রাজনীতিতে তোলপাড়, লেবার পার্টি থ

7

ভোলার সেই নারী জামায়াত কর্মী সাওদা সুমির জামিন

8

৪৭টি মাথার খুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

9

ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ

10

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের লাশ উদ্ধার

11

শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা

12

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৬

13

তেলবাহী হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত: বালতি ভরে তেল নিচ্ছে স্থা

14

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

15

ধর্মীয়সহ বিভিন্ন শূন্য পদে ৯ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

16

দেশের ৫ জেলার ডিসি প্রত্যাহার

17

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

18

প্রতিমন্ত্রীর প্রটোকলে যাওয়ার পথে পিকআপ উল্টে আহত ৮ পুলিশ

19

নারীদেরকে মায়ের মর্যাদায় মাথার উপর তুলে রাখব : জামায়াত আমির

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন