news editor
প্রকাশ : May 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

এই জয় ‘খুবই ব্যক্তিগত’: মিমি চক্রবর্তী

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনী ফলাফলে শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, বিনোদন জগতেও তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এর মধ্যেই আরজি কর মেডিকেল কলেজকেন্দ্রিক ঘটনার নির্যাতিতার মায়ের নির্বাচনী জয়ের পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী। 

গত ৪ মে ফল প্রকাশের পর তিনি এই জয়কে নিজের কাছে ‘খুবই ব্যক্তিগত’ বলে উল্লেখ করেন। আরজি কর মেডিকেল কলেজের ঘটনার শুরু থেকেই মিমি সরব ছিলেন। 

দোষীদের কঠোর শাস্তির দাবিতে তিনি যেমন রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, তেমনই সামাজিক মাধ্যমেও সক্রিয় থেকেছেন। এই অবস্থানের জন্য তাকে নানা কুরুচিকর মন্তব্য ও হুমকির মুখেও পড়তে হয়েছে। তবুও তিনি পিছিয়ে যাননি; বরং দৃঢ়ভাবে জানিয়েছেন, হুমকি দিয়ে তাকে থামানো যাবে না।

২০১৬ সালে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নির্যাতিতার মা এবার নির্বাচনে জয়ী হওয়ার পর মিমি সেই খবরটি শেয়ার করে লেখেন, এই জয় তার কাছে খুবই ব্যক্তিগত।

তবে তিনি এটাও উল্লেখ করেন, এই সাফল্য কখনোই একজন মায়ের অপূরণীয় ক্ষতির সমান হতে পারে না।

উল্লেখযোগ্য যে, ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মিমি। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দেন। 

রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে আরজি কর ইস্যুতে তার মানবিক অবস্থান সাধারণ মানুষের মধ্যে প্রশংসা পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি ব

1

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

2

বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের জন্য থাকবে বিশেষ আয়োজন

3

রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক গ্রেপ্তার

4

ঐতিহাসিক অভিযানে অবশেষে নিরাপদে উদ্ধার সেই মার্কিন পাইলট

5

পদত্যাগ না করলে মমতাকে বরখাস্তের আহ্বান আসামের মুখ্যমন্ত্রীর

6

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ

7

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটের ব্যবহৃত বিমানে বড় ত্রুটি

8

ভোটের সমীকরণে বড় পরিবর্তন: ছিটকে পড়ার শঙ্কায় বিএনপির প্রার্থ

9

আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই: অর

10

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা হবে না: ইরান

11

এবার ৩৫ যাত্রী নিয়ে পঞ্চগড়ে উল্টে গেল বাস

12

ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিল

13

খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরা

14

গণভোটের ম্যান্ডেট ভুলে যাওয়া বিএনপির স্বৈরাচারের পথে হাঁটার

15

শেরপুর-৩ আসনে লড়াইয়ে পাঁচ প্রার্থী, ভোট ৯ এপ্রিল

16

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্

17

সৌদি আরব পৌঁছেছেন ২০ হাজার ৫৬৩ হজযাত্রী, একজনের মৃত্যু

18

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

19

শৃঙ্খলাভঙ্গের দায়ে এনসিপির কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন