news editor
প্রকাশ : May 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তন দেখা গেছে। অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া সি জোসেফ বিজয়ের (থালাপতি বিজয়) দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এবার নির্বাচনে ১০৮টি আসন জিতে সবচেয়ে বড় দল হয়েছে। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গড়তে দরকার ১১৮ আসন।

সে হিসেবে বিজয়ের দল সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১০টি আসন দূরে ছিল। ফলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগিয়ে গেলেন অভিনেতা। 

কেননা তার দল (টিভিকে) একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এবার রাজ্য সরকার গঠনে ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের সমর্থন দিয়েছে। মঙ্গলবার (৫ মে) এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের এই সিদ্ধান্ত নিশ্চিত করে দলের সাংসদ সসিকান্ত সেথিল বলেন, দলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি তামিলনাড়ু কংগ্রেস কমিটিকে (টিএনসিসি) টিভিকে-কে সমর্থন করার অনুমোদন দিয়েছে।

এতে সরকার গঠনের জন্য ১১৮টি আসনের আরও কাছাকাছি পৌঁছে গেল বিজয়ের দল টিভিকে। এ রাজ্যে পুরোনো ডিএমকে এবং এআইএডিএমকে দল দুটিকে পরাজিত করে ১০৮টি আসনে জয়লাভ করেছে বিজয়ের দল। একইসঙ্গে জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট করে আরও পাঁচটি আসন যুক্ত হচ্ছে। এছাড়া ভারতীয় কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) এবং বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি-এর সমর্থনও পাওয়ার আশা করছে বিজয়ের দল টিভিকে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু থেকেই টিভিকে-কে সমর্থনের পক্ষে ছিলেন বলে সূত্রে জানা যায়। যদিও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে চেয়েছিলেন, এই সিদ্ধান্ত তামিলনাড়ুর রাজ্য নেতৃত্বই নিক। পরে এক ভার্চুয়াল বৈঠকে রাজ্য ইউনিটকে সমর্থনের অনুমতি দেওয়া হয়।

জানা গেছে, টিভিকে সরকারে কংগ্রেস দুটি মন্ত্রিত্ব প্রত্যাশা করছে। একইসঙ্গে তারা শর্ত দিয়েছে, টিভিকে যেন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা তার সহযোগী দলগুলোর সঙ্গে-বিশেষ করে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাঝগম-এর সঙ্গে কোনও জোট না করে।

দীর্ঘদিন ধরে যে রাজ্যে ডিএমকে ও এআইএডিএমকের প্রভাব ছিল, সেখানে এবার নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে।

এখন সবাই অপেক্ষা করছে ৭ মে শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য। চেন্নাইয়ের পানাইয়ুরে এখন ব্যস্ততা চলছে। সেখানেই টিভিকে-এর প্রধান কার্যালয়ে কংগ্রেস বিধায়কদের সঙ্গে বিজয়ের বৈঠক হওয়ার কথা। এই জোট সফল হলে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হবে। সিনেমার ‘থালাপতি’ এবার বাস্তবজীবনে শাসকের ভূমিকায় আসতে চলেছেন, এটাই এখন সবার নজরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কা, নিহত ২

1

গণভোট নিয়ে এনসিপি নেতারা অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

2

রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক গ্রেপ্তার

3

মার্চে বাংলাদেশে আসছে পাকিস্তান, সূচি ঘোষণা করলো বিসিবি

4

মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় এমপি-মন্ত্রীদের শপথ

5

একজন অতিরিক্ত আইজিপিসহ ২৩ কর্মকর্তার রদবদল

6

আওয়ামী লীগ নেত্রীর মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন

7

বরিশালে ইট-বালু বিক্রির প্রতিষ্ঠানে মিললো ২৬০০ লিটার ডিজেল

8

দেশে মজুত করা জ্বালানি তেলে কতদিন চলবে?

9

ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল

10

ববি হাজ্জাজের আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দে

11

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

12

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

13

বক্স অফিসে ‘অ্যাভাটার’ উন্মাদনা: আয়ের সব রেকর্ড কি ভেঙে দেবে

14

সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার

15

ইফতারের পর ধূমপান: যা ঘটে শরীরে

16

২৩ লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা করছে বিএনপি সর

17

নারীদের যারা অবমাননা করে, নারী সমাজ তাদের পক্ষে থাকতে পারে ন

18

জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

19

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্ত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন