news editor
প্রকাশ : Apr 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই: অর্থমন্ত্রী

জ্বালানি সংকটের প্রভাবে দেশে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’-এর মতো হয়ে দাঁড়িয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসাল্টেশন কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, জ্বালানি সংকট শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ নয়; এর প্রভাব পড়ছে পণ্য পরিবহন, খাদ্যদ্রব্যসহ পুরো সরবরাহ ব্যবস্থায়। ফলে সামনের দিনগুলোতে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

অর্থমন্ত্রী বলেন, এই সংকট বৈশ্বিক বাস্তবতার অংশ। যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং শ্রীলঙ্কায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। বাংলাদেশে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি, তবে কতদিন এ অবস্থা ধরে রাখা সম্ভব হবে, তা অনিশ্চিত।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের ওপর চাপ কম রাখতে চেষ্টা করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে এ চাপ বহন করা সরকারের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

সরকারি তহবিল ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব শেষ পর্যন্ত জনগণের ওপরই পড়বে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাস্তবতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব ড. মনিরুজ্জামান

1

পরীক্ষার হলে এআই ব্যবহার, পরীক্ষার্থী বহিষ্কার

2

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত

3

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

4

দাঁড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : গোলাম

5

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

6

জুলাই সনদ আদেশ অবৈধ, অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দ

7

আগামী ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলা থাকবে: ইরানের পররাষ

8

আগামীকাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা

9

জামায়াত এখন পরিশুদ্ধ রাজনৈতিক দল: কর্নেল অলি আহমদ

10

ডাকসুর ভিপি থেকে প্রতিমন্ত্রী হচ্ছেন নুরুল হক নুর

11

ভারতীয় সীমান্তে পড়ে আছে বাংলাদেশি যুবকের ‘গুলিবিদ্ধ মরদেহ’

12

আমিরাতের গ্যাস স্থাপনা ও কুয়েতের বিদ্যুৎ-পানি বিশুদ্ধকরণ কেন

13

লেবানন থেকে ইসরায়েলে একসঙ্গে ছোড়া হলো প্রায় ১০০ রকেট

14

আইপিএল সম্প্রচার অনিশ্চিত, সিদ্ধান্ত নেবে তথ্য মন্ত্রণালয়

15

যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি পেরিয়ে প্রথম এলপিজি ট্যাংকার বা

16

জোর-জবরদস্তি নয়, রাষ্ট্র পরিচালিত হবে আইনের শাসনে: প্রধানমন্

17

সৌদি আরবে ৯০ মিনিটে ধেয়ে গেলো ৩৭ ড্রোন

18

দেশের ৫ জেলার ডিসি প্রত্যাহার

19

সাবেক এমপি শামীম পাটোয়ারীর পৌনে ৫ কোটির সম্পদ, রয়েছে ব্যক্তি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন