news editor
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথম আলো-ডেইলি স্টারে আগুন : তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশ

প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম আলোর ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা প্রথম আলো নিয়েছে, তা একটি জীবন্ত জাদুঘরের মতো।

তিনি বলেন, সাম্প্রদায়িক ও উগ্রবাদী শক্তি প্রগতির অগ্রযাত্রা থামাতে চাইলেও ইতিহাস সাক্ষ্য দেয়— তারা কখনও সফল হয়নি।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুরু থেকেই সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তোলা হয়েছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তদন্তের দায়িত্ব আমাদের, বিচারের দায়িত্ব বিচার বিভাগের। আমরা তদন্ত সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি, আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করতে হবে।

তিনি আরও বলেন, এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সারা পৃথিবীতে ভুল বার্তা গেছে যে, বাংলাদেশে গণমাধ্যমের ওপর যখন-তখন আক্রমণ করা যায়। দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে আমরা বিশ্বকে উল্টো বার্তা দিতে চাই— বাংলাদেশে প্রগতির পথ কেউ থামাতে পারবে না।

নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার স্বাধীন গণমাধ্যম ও বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতায় বিশ্বাসী। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ভারপ্রাপ্ত কমিশনার এবং ডিবির অতিরিক্ত কমিশনার উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ঘিরে ডিএমপির ৩টি হটলাইন চালু, অভিযোগ জানাতে অনুরোধ

1

হাসপাতালে চিকিৎসাধীন রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

2

সিদ্ধান্ত পাল্টে শপথ নিলেন জামায়াতের এমপিরা

3

বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো বৃদ্ধি পায়নি

4

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, রং নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি

5

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংক্ষিপ্ত জীবনী

6

রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ নেয়া অবৈধ ঘোষণা চেয়ে

7

‘ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন’

8

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর ম

9

নির্বাচন ও গণভোট ঘিরে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ

10

২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

11

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো

12

মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

13

ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে

14

তারেক রহমানের অপেক্ষায় বরিশালবাসী, চলছে মঞ্চ প্রস্তুতির কাজ

15

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুর

16

সংসদে অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩ অধ্যাদেশ উত্থাপন

17

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

18

অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ধানের শীষে ভোট চাইলেন তারে

19

চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে ২ জন নিহত, আহত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন