news editor
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে রাসেল আহমেদ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার, ৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬ লাখ ৪১ হাজার ৯১০ টাকা।

শনিবার (১৪ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর বাইরের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল আহমেদ পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে এপিবিএন অফিসে নিয়ে তার শরীর তল্লাশি করলে কাঁধব্যাগ থেকে ৪৯৮ দশমিক ৩ গ্রাম স্বর্ণালংকার, ৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারগুলোর মান ২১ থেকে ২২ ক্যারেট বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল আহমেদ জানান, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব স্বর্ণালংকার দেশে আনা হয়। তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সদস্য হিসেবে রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন।

এ ঘটনায় রাসেল আহমেদের বিরুদ্ধে শনিবার বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫বি (১)(বি) ধারায় মামলা করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এপিবিএন সবসময় সক্রিয় রয়েছে। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিস্ফোরণে কাঁপলো তেহরান, ইসরায়েলজুড়ে সাইরেন

1

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড

2

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানের হাতে কী কী অস

3

ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি গ্রে

4

মোজতবা খামেনিকে সমবেদনা জানিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

5

ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার

6

সাদ্দাম-গাদ্দাফি-খামেনি: যুক্তরাষ্ট্রের পরবর্তী শিকার কোন নে

7

বিশ্বকাপ না খেলা ছিল অন্তর্বর্তী সরকারের বড় ‘ভুল’: সাকিব

8

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান: রাকসু জিএস আম্

9

‘গিটার শেখানোর নামে বাসায় নিয়ে শারীরিক স'ম্পর্ক করে’

10

ইজিবাইকে ড্রামভর্তি পেট্রল পরিবহন, যুবককে জরিমানা

11

ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ কূটনীতিকের

12

ট্রাম্পের মাথায় কী চলছে? হোয়াইট হাউসে ফেরার লড়াইয়ে নতুন কোন

13

ঈদের পর সাড়ে ১৩ হাজার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়

14

বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ

15

রোনালদোর গোলে আল-নাসরের টানা জয়ের রেকর্ড

16

মিয়ানমার সরকারের সঙ্গে সীমান্ত বাণিজ্য হবে: নৌপরিবহন প্রতিমন

17

মিয়ানমার থেকে পাচারকালে সাড়ে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার

18

৭১ আমাদের দেশ দিয়েছে, ভবিষ্যৎ দিয়েছে : মির্জা ফখরুল

19

বেতন-ভাতা নেব না, সরকারি গাড়িও ব্যবহার করব না: কৃষিমন্ত্রী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন