news editor
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামী সপ্তাহে দেশে আসছে ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি

চট্টগ্রাম বন্দরে এক সপ্তাহের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে তিনটি ট্যাংকার আসছে। এর মধ্যে বাংলাদেশের জলসীমায় একটি ইতোমধ্যে পৌঁছেছে, বাকি দুটি আগামী বুধবারের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। তিনটি ট্যাংকারে মোট প্রায় ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি রয়েছে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ ট্যাংকার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরও দুটি ট্যাংকার আগামী বুধবারের মধ্যে বন্দরে পৌঁছাবে।

ট্যাংকার দুটির স্থানীয় প্রতিনিধি ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম বলেন, এখন পর্যন্ত সময়সূচি অনুযায়ী ট্যাংকার দুটি নির্ধারিত সময়েই পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশে এলএনজি আমদানির প্রায় ৭০ শতাংশ কাতার থেকে আসে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এই সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়। কাতার থেকে চলতি মাসের মাঝামাঝি সময়ে দুটি এলএনজি ট্যাংকার আসার কথা থাকলেও তা আসেনি। এর মধ্যে একটি ট্যাংকার রাস লাফান বন্দর থেকে এলএনজিবোঝাই অবস্থায় এখনো আটকে রয়েছে। 

জানা যায়, চলতি মাসে এখন পর্যন্ত মোট সাতটি এলএনজিবাহী ট্যাংকার দেশে এসেছে। যেখানে সাধারণ সময়ে প্রতি মাসে ১০ থেকে ১১টি ট্যাংকার আসে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা এলএনজি আমদানি করে থাকে। 

সংস্থাটির কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তার মধ্যে বিকল্প উৎস থেকে এলএনজি আনার চেষ্টা চলছে। পাশাপাশি হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি সত্ত্বেও আপাতত বড় ধরনের সরবরাহ সংকট হবে না বলে মনে করছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দু

1

বিনামূল্যে খেলা দেখতে পারবে শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

2

সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

3

গাজার মতো লেবাননেও ‘ইয়েলো লাইন’ স্থাপনের ঘোষণা ইসরায়েলের

4

জাতীয় নির্বাচন মানতে হলে গণভোটের রায়ও মানতে হবে: শিশির মনির

5

মিয়ানমার সরকারের সঙ্গে সীমান্ত বাণিজ্য হবে: নৌপরিবহন প্রতিমন

6

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ প্

7

দাঁড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : গোলাম

8

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে এবার মুখ খুললেন নাসীরুদ্দীন

9

বেসরকারি খাতনির্ভর অর্থনীতির কারিগর বেগম খালেদা জিয়া: বিশেষ

10

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহার

11

সৌদি পৌঁছেছেন ১৫ হাজার ২৯৩ বাংলাদেশি হজযাত্রী

12

শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা

13

সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্

14

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : এনআইডি ডিজি

15

৩০ আসনে কারচুপির অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

16

দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

17

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

18

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: ডা. জু

19

কাতার-কুয়েত-আমিরাত-জর্ডান ও ইরাকে সহায়তায় রণতরী পাঠাচ্ছে ফ্র

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন