news editor
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে

বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে। স্বাধীনতাকে সমুন্নত রাখতে এবং গণতন্ত্র রক্ষায় সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে এবং তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে। তারা আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর যেকোনো আঘাত মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

মহাসচিব বলেন, আমাদের অতীতচারিতা বর্জন করতে হবে। শুধু পেছনের দিকে তাকালে চলবে না, বরং আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সামনে তাকাতে হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সব ষড়যন্ত্র ও অপশক্তিকে পরাজিত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলি মেয়র, দোষারোপ করলেন নেতানিয়াহুকে

1

ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

2

আমাকে কোনো জমি দেওয়া হয়নি: আরিফিন শুভ

3

হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ

4

গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেই

5

পশ্চিমবঙ্গে যেই আসুক, ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না:

6

চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ: ইয়াও ওয়েন

7

জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

8

খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’: পাকিস্তানের প্

9

বায়তুল মোকাররমে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ

10

হরমুজ প্রণালিতে পরপর ৩ জাহাজে হামলা, একটিতে আগুন

11

সতর্কবার্তার পর সৌদির তেলখনি লক্ষ্য করে ফের হামলা ইরানের

12

সিলেটে সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানম

13

ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের ২৮ স্থানে ক্ষয়ক্ষতি

14

বর্তমান প্রধানমন্ত্রীর চিঠি পেয়েছিলেন পূর্ণিমা

15

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

16

ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, সরকার পতনে স্থল অভিয

17

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে স

18

শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির সর্বশেষ তথ্য

19

ভোলার সেই নারী জামায়াত কর্মী সাওদা সুমির জামিন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন