news editor
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধান নির্বাচন কমিশনার শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রক্রিয়াকে অবৈধ আখ্যা দিয়ে বললেন, এটি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের একটি ‘প্রতারণার দলিল’। 

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। 

তিনি সংসদে স্পিকার অনুমতি নিয়ে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ উদ্ধৃত করে ২০২৫ সালে জারি করা ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ’-এর আইনি অসারতা ব্যাখ্যা করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন, কিন্তু কোন আইন অনুযায়ী তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠালেন? এটি তার এখতিয়ারের বাইরে, ফলে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘনের শামিল।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশন সংসদ সদস্যদের জন্য ব্যালট দিয়েছিল, যেখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হওয়ার কোনো ব্যালট ছিল না। জনগণ সংসদ সদস্য হিসেবে ম্যান্ডেট দিয়েছে, অস্তিত্বহীন কোনো পরিষদের সদস্য হিসেবে নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকারের আদেশটি ‘ভয়েড অ্যাব ইনিশিও’ (শুরু থেকেই বাতিল)। ১৯৭৩ সালের ৭ এপ্রিলের পর রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই। সংবিধানের চতুর্থ তফশিলের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির সেই ক্ষমতা বাতিল হয়েছে। সুতরাং সেই আদেশের ভিত্তিতে কোনো অধিবেশন আহ্বান করা যায় না। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রতারণার দলিল। এটি না অধ্যাদেশ, না আইন। এটি সার্বভৌম পার্লামেন্টের অধিকার ক্ষুণ্ন করার একটি ব্যর্থ চেষ্টা বলে জানান তিনি।

বিএনপি সংস্কার চায় না—এমন প্রচারণাকে বিভ্রান্তিকর উল্লেখ করে তিনি বলেন, ২০২৫ সালে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও বাক্য আমরা ধারণ করি। তবে আমরা সেই সংস্কার চাই যা সংবিধানসম্মত এবং জনগণের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদের ৪৭টি বিষয়ে যে ঐকমত্য হয়েছে, তা আগামী সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে ৪০ লাখ ডলার খরচ করছে যুক্তরাষ্

1

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব

2

তেল-বিদ্যুতের দাম আমরা বাড়াবো না: বিমান প্রতিমন্ত্রী

3

তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

4

ঢাবির ভিসি ও প্রো-ভিসিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নিয়ে বিশে

5

কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : র‍

6

কোলে করে শিশুর মরদেহ নিয়ে ফেরার ছবি ভাইরাল

7

রাজধানীতে ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

8

রাতের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

9

চলতি বছর এইচএসসি পরীক্ষা হবে জুনে

10

সৌদি আরামকোর তেল শোধনাগারে আবারও ড্রোন হামলা

11

পৃথিবীর কোনো শক্তিই ইরানকে দুর্বল করতে পারবে না

12

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ

13

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা হবে না: ইরান

14

সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

15

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

16

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্

17

জাতীয় ঈদগাহে ঈদের নামাজে রাষ্ট্রপতিকে যেতে দেয়নি ইউনূস সরকার

18

দোলনা থেকে কবর পর্যন্ত ‍পুলিশ ছাড়া চলবে না: আইজিপি

19

বকাঝকা করায় শাশুড়িকে গলাকেটে হত্যা করলো পুত্রবধূ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন