news editor
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী তাহমিনা রহমান। 

গতকাল বুধবার (১৫ এপ্রিল) নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি সংস্থাটির নির্বাহী পরিচালকের দায়িত্ব নেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আসকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মানবাধিকার, নারী অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার ও ডিজিটাল অধিকারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিন দশকেরও বেশি সময় ধরে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে আসছেন তাহমিনা রহমান।

তিনি এর আগে আসকের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক (২০১৯–২০) এবং বিভিন্ন সময়ে নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল নাইটিনের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার নেতৃত্বে তথ্যপ্রাপ্তির অধিকার জোরদার, ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের পক্ষে কাজ এবং অনলাইনে মতপ্রকাশের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার মতো নানা উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

মানবাধিকার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে যুক্তরাজ্যের ‘এমবিই’ (মেম্বার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) সম্মানে ভূষিত হন। এ ছাড়া ২০১৬ সালে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অবদানের জন্য তিনি মর্যাদাপূর্ণ ফ্রাঙ্কো-জার্মান প্রাইজ অর্জন করেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক (সম্মান) এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে গবেষণা ফেলোশিপ অর্জন করেন।

এক বিবৃতিতে আইন ও সালিশ কেন্দ্র (আসক) প্রত্যাশা ব্যক্ত করেছে যে, তাহমিনা রহমানের সুদীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং নেতৃত্ব সংস্থাটির মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালীকরণে নতুন গতি সঞ্চার করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজাদপুরের সেই চাঞ্চল্যকর হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর ফাঁস

1

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ জয়ী

2

শাকিবের জন্মদিনে কে এগিয়ে— অপু না বুবলী

3

পাকিস্তানে আজই ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই হবে: ডোনাল্ড ট্রা

4

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কেন?

5

‘ভিজিএফের চাল বিতরণে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা’

6

ময়মনসিংহে প্রিসাইডিং ও পোলিং অফিসার বরখাস্ত

7

মুক্তাগাছায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: তিন নারী নিহত

8

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

9

TEST

10

বৃষ্টিতে নাকাল রাজধানীর কর্মজীবী মানুষ

11

ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি গ্রে

12

জাতীয় নির্বাচন মানতে হলে গণভোটের রায়ও মানতে হবে: শিশির মনির

13

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত রুমিন ফারহানা

14

বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩, পরিচয় শনাক্ত ২১

15

জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান, নারীসহ আটক ৩

16

সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্

17

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায়: প্রধ

18

৪৮ ঘণ্টার মধ্যে সারাদেশে কালবৈশাখীর তাণ্ডব

19

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকায় আসছে ড

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন