news editor
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা

তীব্র বিদ্যুৎ সংকটের কারণে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে, চিকিৎসা ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং বিদ্যুৎ না থাকায় সেচ ব্যবস্থাও ভেঙে পড়েছে বলে সংসদে জানিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটে এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে উল্লেখ করে তিনি এই সংকট উত্তরণে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সম্পূরক প্রশ্নে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আইউবী বলেন, ‘বিদ্যুৎ না থাকার কারণে আমার এলাকার শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। চিকিৎসা ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে ও বিদ্যুৎ না থাকায় সেচ ব্যবস্থা ভেঙে পড়েছে। এসএসসি পরীক্ষার্থীরা আজ হায় হায় করছে। চতুর্দিকে বিদ্যুতের যে সংকট চলছে, তা উত্তরণে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’ পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর কাছে অনুরোধ জানান।

এছাড়া কাপাসিয়ার পর্যটন সম্ভাবনা তুলে ধরে সালাহউদ্দিন আইউবী ধাধারচর এলাকাকে ‘দ্বিতীয় সেন্ট মার্টিন’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ঢাকার নিকটবর্তী হওয়ায় ধাধারচর পর্যটনের জন্য অত্যন্ত উপযোগী এলাকা। তিনি পর্যটন মন্ত্রীকে এলাকাটি সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘আমি পর্যটন মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, আপনি সুযোগ হলে এলাকাটি সফর করুন এবং সরকারি উদ্যোগে এটিকে বিশেষ পর্যটন আওতায় নিয়ে আসুন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

1

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পাড়ি দিলো ৩ ইরানি ট্যাংকার

2

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

3

সাফ নারী ফুটবল: এবারও বাংলাদেশের গ্রুপে ভারত

4

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ১০ বিদেশি গ্রেপ্তার

5

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনাধীন: শিক্ষামন্ত্রী

6

এই জয় ‘খুবই ব্যক্তিগত’: মিমি চক্রবর্তী

7

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: তারকাদের মধ্যে কে জিতলেন, কে হ

8

কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

9

চলতি বছরের শেষের দিকে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: ব

10

কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

11

প্রাইভেট কার থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার: এলজিইডি প্রকৌশলীর বিরু

12

পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ: আইআরজিসি

13

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

14

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়বে কিনা, সিদ্ধান্ত বৃহ

15

গুলশানে প্রধানমন্ত্রীর বাসার সামনে থেকে ৬ ‘ভিক্ষুককে’ ধরে থা

16

পটুয়াখালীর ২ ইউনিয়নের ভোট বাতিল চায় ইসলামী আন্দোলন

17

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগে যা বলছে ডিবি

18

২০০ টাকার বাস ভাড়া ৮০০ টাকা, সৌখিন পরিবহনকে জরিমানা

19

বিশ্ববিদ্যালয়সহ তেহরানের বিভিন্ন অংশে ব্যাপক হামলা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন