news editor
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোমানিয়ায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের জন্য সুখবর

ইউরোপের দেশ রোমানিয়ায় অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশি কর্মীদের জন্য আশার আলো দেখা দিয়েছে। দেশটিতে বসবাসরত নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের অবৈধ কর্মীদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দিয়ে একটি জরুরি অধ্যাদেশ জারি করেছে রোমানিয়া সরকার।

সোমবার (২৭ এপ্রিল) অফিশিয়াল গেজেটে এই ‘রাজক্ষমা’ (এমনেস্টি) কর্মসূচির বিস্তারিত প্রকাশ করা হয়।  বুধবার (২৯ এপ্রিল) বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে।

প্রকাশিত ৩২ নম্বর জরুরি অধ্যাদেশের ৫২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যেসব বিদেশি কর্মী বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করার পর বিভিন্ন কারণে অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েছেন, তারা এই বিশেষ সুবিধার আওতায় পড়বেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ কার্যকর থাকবে।

বাংলাদেশ দূতাবাস জানায়, অনেক ক্ষেত্রে বাংলাদেশি কর্মীরা ওয়ার্ক ভিসা নিয়ে রোমানিয়ায় গেলেও কোম্পানি নিয়োগ দিতে অস্বীকৃতি জানায়। নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন কর্মসংস্থান না মেলায় তারা অবৈধ হয়ে পড়েন। এছাড়া অনেক সময় নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর বেতন থেকে ট্যাক্স কেটে রাখলেও তা সরকারি কোষাগারে জমা দেয় না কিংবা সময়মতো টিআরসি (টেম্পোরারি রেসিডেন্স কার্ড) আবেদন করে না। এমন পরিস্থিতির শিকার হয়ে যারা ‘অনিচ্ছাকৃত’ অবৈধ হয়েছেন, তাদের জন্যই এই রাজক্ষমা।

নতুন আইনের সুযোগ নিতে হলে সংশ্লিষ্ট কর্মীকে আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে রোমানিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে শর্ত থাকে যে, আবেদনকারীকে অবশ্যই একজন নতুন ও বৈধ নিয়োগকর্তা খুঁজে নিতে হবে। ওই নিয়োগকর্তার অধীনে ওয়ার্ক পারমিট সংগ্রহ করার পর টিআরসি কার্ডের জন্য আবেদন করা যাবে।

দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, এই সুবিধা সবার জন্য নয়। যারা ইতোমধ্যেই ‘রিটার্ন ডিসিশন’ বা দেশত্যাগের নির্দেশ পেয়েছেন অথবা যারা অবৈধভাবে (অনুপ্রবেশ) রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই ক্ষমার আওতায় পড়বেন না। এ বিষয়ে রোমানিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

যেহেতু এটি সম্পূর্ণ নতুন একটি ব্যবস্থা, তাই প্রাথমিক পর্যায়ে কিছু জটিলতা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের যেকোনো প্রয়োজনে বুখারেস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের এই ইতিবাচক উদ্যোগের ফলে কয়েক হাজার বাংলাদেশি কর্মী তাদের ভাগ্য ফেরানোর নতুন সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের অপেক্ষা, কবে কী ঘটছে?

1

বজ্রপাতে দুজনের মৃত্যু, তিন শিশুসহ আহত অন্তত ৯

2

প্রেমের টানে চীন থেকে মুন্সীগঞ্জে যুবক, অতঃপর...

3

মধ্যপ্রাচ্য যুদ্ধে এবার বড় বিপাকে ভারত

4

২১ কোটি টাকার দুর্নীতি : আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার

5

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার

6

ত্রয়োদশ সংসদের সভাপতিত্ব করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন

7

শেয়ারবাজারে বড় দরপতন: দাম কমার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

8

কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞের সা

9

পহেলা বৈশাখের দিন ঢাকাসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

10

যুদ্ধবিরতিতে ওয়াশিংটন-তেল আবিবকে ইরানের ৫ কঠিন শর্ত

11

টেকনাফে চলন্ত প্রাইভেট কারে আগুন

12

ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ কূটনীতিকের

13

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

14

বসুন্ধরা আবাসিক থেকে শিক্ষার্থীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

15

কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

16

ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন

17

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

18

রাজধানীর আসাদ গেটে পাম্পে তেল নিতে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শ

19

ভেঙে গেল গায়িকা সালমার দ্বিতীয় সংসার: বিচ্ছেদের ঘোষণা দিলেন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন