news editor
প্রকাশ : May 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী

‘মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না। বাস্তব সত্য, অনেক বড়ো কঠিন কাজ।’—এমন বক্তব্যে দিয়ে আলোচনায় এসেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, ‘আমার সারা জীবনে আমি এক ঘণ্টার জন্য কোনোদিন চাকরি করি নাই। এই ৭৩ বছর বয়সে এখন ঢুকেছি চাকরিতে। সকাল ৭টায় ঘুম থেকে উঠতে হয়, রাত ১১টায় ...।’

শনিবার দুপুরে (২ মে) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘সত্যকে চিনে নাও যুক্তির নিরিখে’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের একাংশে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী তার ব্যস্ততার প্রসঙ্গ তুলে ধরে বক্তব্যের এক পর্যায়ে বলেন, ‘ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ দুইদিন আমাকে আমন্ত্রণ জানাতে মন্ত্রণালয়ে গিয়েছিলেন। প্রথম দিন আমি উনাকে দেখেছি, কিন্তু কথা বলার এক মিনিটও সুযোগ হয়নি। পরের দিন তিনি যখন গেলেন তখন আমার লোক বললো স্যার (অধ্যক্ষ) এসেছেন। তখন বললাম, ঠিক আছে ডেকে নিয়ে আসো।’

মন্ত্রীত্ব কঠিন কাজ উল্লেখ করে কৃষিমন্ত্রী আরও বলেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করা আপনি মনে করতে পারেন প্রতিটা মুহূর্তে হিমালয় পাহাড়ের সঙ্গে ফাইট করতেছেন। আপনাদের কাছ থেকে দোয়া চাই, প্রতিটা মুহূর্তে ফাইট করতে করতে পাহাড় ভাঙতে না পারি, একটু ছিদ্র করে হলেও যেন ওপারে চলে যাওয়ার সুযোগ করে নিতে পারি। তাইলে জাতি উপকৃত হবে, আপনারাও উপকৃত হবেন। আগামী প্রজন্মও উপকৃত হবে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁইঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতিতে ওয়াশিংটন-তেল আবিবকে ইরানের ৫ কঠিন শর্ত

1

অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার

2

অবশেষে শপথ নিলেন এনসিপির এমপিরাও

3

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

4

নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের এনআইডি প্রদান: জালিয়াতি

5

এবার পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে আশা করি: জামায়াত আমির

6

সুস্থ কিডনির রহস্য লুকিয়ে আছে যেসব খাবারে

7

মোজতবা খামেনিকে সমবেদনা জানিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

8

ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি উগান্ডার সেনাপ্রধানের

9

মায়ের ২৫ বছর পর বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

10

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন

11

অভ্যন্তরীণ-গোপনীয় বিষয় প্রকাশ করে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন

12

রূপগঞ্জে সরকারি জমি ও ধর্মীয় প্রতিষ্ঠান দখলের অভিযোগ: রফিকুল

13

২ ডিসি প্রত্যাহার

14

বেসরকারি খাতনির্ভর অর্থনীতির কারিগর বেগম খালেদা জিয়া: বিশেষ

15

খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরা

16

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ

17

তেলবাহী হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত: বালতি ভরে তেল নিচ্ছে স্থা

18

ইরান ইস্যুতে একাট্টা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ঘনিয়ে আসছে কি ব

19

ফেসবুক থেকে আয়ের পরিমাণ জানালেন হাসনাত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন