news editor
প্রকাশ : May 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির কাছে যেসব অধ্যাদেশ মিষ্টি লেগেছে, সেগুলোকে আইনে রূপান্তর করেছে -হান্নান মাসউদ

বিএনপির কাছে যেসব অধ্যাদেশ মিষ্টি লেগেছে, সেগুলোকে তারা আইনে রূপান্তর করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

তিনি বলেন, ‘যেসব অধ্যাদেশ বিএনপির কাছে মিষ্টি লেগেছে, মনে করেছে ক্ষমতায় থাকার পথ প্রশস্থ করবে, সেগুলোকে তারা আইনে রূপান্তর করেছে।’

রোববার (৩ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে জাতীয় কনভেনশনে তিনি এসব বলেন। 

জাতীয় সংসদের কথা উল্লেখ করে হান্নান বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে যে এটা প্রতারণা এবং প্রবঞ্চনার সংসদ। আমি অঙ্ক মিলাতে গিয়ে চিন্তা করি- আসলে কি পেলাম, কি চিন্তা করে এ সংসদে আসলাম? এই জুলাই গণঅভ্যুত্থানের পরে, এত রক্তের বিনিময়ে, এরকম বড় বড় কথা বলে সংস্কারের বিভিন্ন দফা দেওয়া হলো- ৩১ দফা, তারপর এখন ৮৪ দফা- ২৩ এ ঐকমত্য পোষণ করার পরেও, এমন একটি গণভোটের পরেও, প্রথম সংসদ অধিবেশনে আমরা কি পেলাম?’

তিনি আরও বলেন, ‘যে অধ্যাদেশগুলো অন্তর্বর্তী সরকারের আমলে দেওয়া হয়েছে, যেগুলো সরকারকে জবাবদিহিতার আওতায় আনত, সেই অধ্যাদেশগুলো সরকার বাতিল করে দিয়েছে। যেমন, শেখ হাসিনার স্বজন হারানোর বেদনা ছিল- এই সরকারের অনেকের মধ্যেও সেই বেদনার কথা বলা হয়। অনেকে খুব আবেগী হয়ে ওঠেন, মনে হয় যেন উনারা গুমের শিকার হয়েছেন, তাই আমরা এখন গুম কমিশন নিয়ে কথা বলতে পারবো না- সব কথা উনারাই বলবেন। কারণ উনারা গুমের শিকার হয়েছেন, তাই উনারা যা বলবেন সেটাই ঠিক- এমন একটা অবস্থান তৈরি করা হচ্ছে।’

বিএনপিকে হান্নান মাসউদ বলেন,  ‘আপনারা তখন (নির্বাচন) বলতেন যে গণভোটের চারটা প্রশ্নের সাথে আমরা একমত না, এবং গণভোটে “হ্যাঁ” দিলেও আমরা এই প্রশ্নগুলোর বাস্তবায়ন করবো না- তাহলে দেখা যেত কত পারসেন্ট ভোট পেতেন। ২২০টা আসন কেন, ১০০টা আসন পেতেন কিনা- সেটা দেখা যেত। সেটা তো তখন বলেন নাই। রিকশায় উঠলেও রিকশাওয়ালা বলে- বিএনপি প্রতারণা করলো। সিএনজিওয়ালাও বলে- বিএনপি এটা করছে।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পিকার মেজর (অব.) হাফিজের স্ত্রীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার

1

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি

2

বিএনপি ক্ষমতায় এসে ‘১৮০ ডিগ্রি এঙ্গেলে’ পল্টি মেরেছে: শিশির

3

ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

4

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এ পর্যন্ত সাতটি দেশে হামলা চালিয়ে

5

শৃঙ্খলাভঙ্গের দায়ে এনসিপির কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি

6

লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার

7

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমান

8

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা দিলো ফিফা!

9

প্রায় দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

10

ভিভিআইপি মুভমেন্টে জনদুর্ভোগ এড়াতে আইজিপিকে কড়া বার্তা প্রধা

11

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়বে কিনা, সিদ্ধান্ত বৃহ

12

জুন থেকে চালু হচ্ছে ঢাকা-টোকিও ফ্লাইট: বিমান প্রতিমন্ত্রী

13

বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি

14

ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে, টাকা চাওয়ার সুযোগ নেই: স

15

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

16

ইফতারের পর ধূমপান: যা ঘটে শরীরে

17

‘ভিজিএফের চাল বিতরণে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা’

18

বক্স অফিসে ‘অ্যাভাটার’ উন্মাদনা: আয়ের সব রেকর্ড কি ভেঙে দেবে

19

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন