news editor
প্রকাশ : May 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর দলীয় কার্যালয়ে উপস্থিত সমর্থকদের উদ্দেশে বাংলায় তিন শব্দের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘পরিবর্তন হয়ে গেছে।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিজেপির এই অভূতপূর্ব জয়কে রাজ্যের ইতিহাসে ‘এক ঐতিহাসিক অধ্যায়’ বলে অভিহিত করেছেন তিনি।

নয়াদিল্লিতে বিজেপি সদর দপ্তরে বিজয় উৎসবে দলীয় সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, বাংলা এখন ‘ভয়মুক্ত’ এবং ‘বিকাশের ভরসায় যুক্ত হয়েছে’। সমর্থকদের উদ্দেশে বাংলায় বলেন, ‘পরিবর্তন হয়ে গেছে।’

বিজেপিশাসিত উত্তরের রাজ্যগুলোর প্রসঙ্গ টেনে মোদি বলেন, ‘গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, হর জগহ কমল হি কমল খিলা হুয়া হ্যায়’ — অর্থাৎ গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সর্বত্র পদ্ম ফুটেছে।

জয়ের পর প্রতিশোধের পথে না হেঁটে পরিবর্তনের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিজেপি যখন বাংলায় জিতেছে, তখন ‘বদলা’র নয়, ‘বদলাভ’-এর কথা হওয়া উচিত; ‘ভয়’-এর নয়, ‘ভবিষ্যৎ’-এর কথা হওয়া উচিত।’

পশ্চিমবঙ্গ, আসাম ও পুদুচেরিতে ভোটারদের আস্থার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মোদি। তিনি বলেন, ‘এটি ভারতের মহান গণতন্ত্রের প্রতি আস্থার দিন, কর্মদক্ষতার রাজনীতির প্রতি আস্থার দিন, স্থিতিশীলতার সংকল্পের প্রতি আস্থার দিন, এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনার প্রতি আস্থার দিন।’ তিনি আরও বলেন, ‘আমি পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি, তামিলনাড়ু ও কেরালার জনগণের কাছে নতমস্তকে প্রণাম জানাই।’

বিজয় উৎসবে বিজেপি সভাপতি নিতিন নবিন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও রাজনাথ সিং-সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন ও ভোট পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আজ আমি নির্বাচন কমিশন, এর কর্মীবৃন্দ এবং নির্বাচনের সময় যারা কাজ করেছেন ও নিরাপত্তাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ভারতের গণতন্ত্রের মর্যাদা রক্ষায় আপনাদের সকলের অবদান ইতিহাস চিরকাল স্মরণ করবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর গুজবে ক্ষুব্ধ রুনা লায়লা, দিল্লি থেকে বললেন ‘আমি সম্

1

ভোটের লড়াইয়ে নেই দুই সাবেক উপদেষ্টা; কেন প্রার্থী হলেন না তা

2

বিমানের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

3

বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়: শিক্ষামন্ত্রী

4

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ, ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত ২০

5

ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ হলো জামায়াত আমিরের জন্য

6

ডিজেল সংকটে উত্তরাঞ্চলে সেচ বন্ধ, হুমকিতে বোরো উৎপাদন

7

পশ্চিমবঙ্গে যেই আসুক, ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না:

8

স্কুলে ভর্তিতে লটারি থাকবে কিনা—হাসনাতের প্রশ্নের উত্তর দিলে

9

মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে

10

জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজ

11

রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ: চতুর্থবার বিরোধীদলে

12

গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বায়তুল মোকাররম এলাকার ফুটপাতের অবৈধ দোকা

13

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে ইসির ক

14

এই জয় ‘খুবই ব্যক্তিগত’: মিমি চক্রবর্তী

15

বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার

16

এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু-শান্তিপূর্ণ হচ্ছে : মির্জা আব্বা

17

ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

18

দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬

19

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি ‘বাংলা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন