news editor
প্রকাশ : May 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে তিন ছাত্রীকে বহিষ্কারের প্রতিবাদে রাতে বিক্ষোভ করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীরা। এসময় তাদেরকে ‘হল কারো বাপের না, ছাত্ররাজনীতি চলবে না’, ‘প্রশাসনের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে কলেজের সুফিয়া কামাল ছাত্রীনিবাসের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভে শুরু করেন নারী শিক্ষার্থীরা। রাত ১২টার দিকে তাদের বিক্ষোভ চলছিল।

জানা গেছে, গত ৩ মে সুফিয়া কামাল হলে ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এরপর ছাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ওই কমিটি প্রত্যাহার করা হয়।

এ ঘটনার পর কলেজ প্রশাসন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, কোনো ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়াই তিন শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, হলের সিট বাতিলের নোটিশে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নোটিশে তদন্ত কমিটির পর্যবেক্ষণের কথা উল্লেখ থাকলেও বাস্তবে তদন্ত কমিটি তাদের সঙ্গে কোনো কথা বলেনি।

শিক্ষার্থীদের দাবি, ছাত্রী হলে কোনো ধরনের ছাত্ররাজনীতি তারা চান না।

বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরা

1

আজ মহান মে দিবস

2

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

3

যুদ্ধের মধ্যেও প্রতিদিন ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ইরান

4

আপসের শর্ত ভাঙায় জামিন বাতিল, আবার কারাগারে নোবেল

5

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

6

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

7

হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলা

8

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু

9

মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

10

পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী

11

যুদ্ধবিরতি চুক্তি: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল নেবে দুই

12

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন

13

ডিজেল সংকটে উত্তরাঞ্চলে সেচ বন্ধ, হুমকিতে বোরো উৎপাদন

14

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র

15

২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল

16

এক দিনেই কমলো সোনার দাম, তবে রুপার দামে নতুন ইতিহাস

17

সৌদিতে আঘাত হানল ইরানের মিসাইল, বাংলাদেশিসহ নিহত ২

18

হরমুজ প্রণালির ফি দিয়ে দেশ পুনর্নির্মাণ করবে ইরান

19

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, একদিনে নিহত ৪১

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন