news editor
প্রকাশ : May 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা

মেহেরপুর সদরে স্ত্রীর সামনেই স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার শেখ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত গোলাম হোসেন (৪৫) পেশায় একজন রিকশাচালক। তিনি ওই পাড়ার রিয়াসিন আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা আকবর আলীর ছেলে কালু দুই দিন আগে ঘটে যাওয়া একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটনায়। তিনি সম্পর্কে নিহতের খালাতো ভাই হয়।

নিহতের স্ত্রী আলিয়া খাতুন জানান, গোলাম হোসেন সন্ধ্যার পর বাড়িতে ফিরে গোসল করছিলেন। এ সময় হঠাৎ করে কালু পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।

পরে গোলাম হোসেনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। 

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ৩৫ যাত্রী নিয়ে পঞ্চগড়ে উল্টে গেল বাস

1

শাকিবের জন্মদিনে কে এগিয়ে— অপু না বুবলী

2

ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের ২৮ স্থানে ক্ষয়ক্ষতি

3

জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজ

4

তেল-বিদ্যুতের দাম আমরা বাড়াবো না: বিমান প্রতিমন্ত্রী

5

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাহেরীন চৌধুরী

6

প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে: ডা. শফিকুর

7

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

8

জুলাই সনদের আলোচনাকে কেন্দ্র করে সংসদে হট্টগোল

9

বাতিল হচ্ছে গুম প্রতিরোধ অধ্যাদেশ, ক্ষোভ প্রকাশ তাসনিম জারার

10

‘৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের’ পরিচয় প্রকাশের দাবিতে আম

11

অধিকাংশ তালিকাই ধারণানির্ভর এবং তারেক রহমানের ‘সিক্রেট ফাইল’

12

বিকাশ-নগদে কোন সেবা খোলা, কোনটা বন্ধ- জেনে নিন

13

খালেদা জিয়ার স্মৃতিধন্য বগুড়ার সেই ‘জিয়াবাড়ী’: শোকাতুর বাগবা

14

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

15

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

16

তরুণ শিক্ষার্থী রিজওয়ানের তৈরি রেসিং কার চালালেন প্রধানমন্ত্

17

আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’ : সংসদে জামায়াতের তাহের

18

রূপগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ

19

ইসরায়েল-লেবানন সীমান্তে বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন