news editor
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ, কোদাল মার্কার ৩ কর্মী আহত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোদাল মার্কা প্রতীকের তিনজন কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন, কর্মী সাকিন (২৭), আহাদ (২৭) এবং হোসেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে হাতিরঝিলের মধুবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে তিনজন আহত হলে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢাকা-১২ আসনের কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক (সাধারণ সম্পাদক) বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টি অভিযোগ করে বলেন, আজ বিকেলের দিকে আমাদের নির্বাচনী প্রচারণা চলছিল। এ সময় ফুটবল প্রতীক মার্কা প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থকরা পাইপ, লাঠি ও রড নিয়ে আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। এতে আমাদের তিনজন কর্মী আহত হলে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আমরা নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিলের মধুবাগ এলাকা থেকে নির্বাচনী সহিংসতায় আহত তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। আমরা আহতদের কাছে জানতে পেরেছি তারা কোদাল মার্কা প্রার্থীর সমর্থক। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৫ জেলার ডিসি প্রত্যাহার

1

বাসে জরুরি বহির্গমনে জানালার রড অপসারণের নির্দেশ

2

আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিয়েছেন— মির্জা আব্বাস

3

যানজট নিরসনে নতুন আশার আলো: মেট্রোরেলের রুট সম্প্রসারণ ও বর্

4

বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩, পরিচয় শনাক্ত ২১

5

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

6

শিশুসহ ৩ কিশোরী নির্যাতন-ধর্ষণের পর হত্যার ঘটনায় জাতি স্তম্ভ

7

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের রেভোল্যুশনারি গার

8

সিটি করপোরেশন হচ্ছে বগুড়া, উদ্বোধনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

9

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

10

সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকায় আমিরের স্ত্রী

11

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্

12

ছুটির দিনে গরুর মাংসের মজাদার ভুনা খিচুড়ি

13

তেল সংকট নিয়ে সরকার পুরোপুরি একটি নাটক করলো: নাহিদ ইসলাম

14

বিএনপির মনোনয়ন তালিকায় প্রভাবশালী নেতাদের স্ত্রী-কন্যারা

15

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাশ

16

খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্

17

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানের হাতে কী কী অস

18

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮

19

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন