news editor
প্রকাশ : Apr 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং রাত ১২টা ৫ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনার কারণে সাময়িকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে।

বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে কর্তব্যরত কর্মীরা দ্রুত ব্যবস্থা নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। এ বিষয়ে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম জানায়, আজ রাত ১১টা ৩৫ মিনিটে তাদের কাছে সংবাদ আসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় তলায় সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

কন্ট্রোল রুম আরও জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, আগুনে হতাহত হওয়ার সংবাদও পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনার কবলে ঢাবির ‘ক্ষণিকা’ বাস, আহত একাধিক শিক্ষার্থী

1

এনআইডিতে যুক্ত হচ্ছে ‘ডাক নাম’, ভোটার হতে লাগবে বিশিষ্ট ব্যক

2

ঢাকা-১২ আসনে জামায়াতের সাইফুল আলম বিজয়ী

3

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্

4

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

5

উত্তরায় বাসা থেকে জাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

6

বিজয়ের শেষ সিনেমা নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে

7

শেরপুর-৩ আসনে লড়াইয়ে পাঁচ প্রার্থী, ভোট ৯ এপ্রিল

8

জামায়াতের নেতৃত্বে শুরু ১১ দলের বিক্ষোভ

9

টেকনাফে চলন্ত প্রাইভেট কারে আগুন

10

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

11

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন

12

৫ শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৪

13

দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন

14

শুটিং সেটে অসুস্থ হয়ে হাসপাতালে নিকোল কিডম্যান

15

মেন্যু থেকে গরুর মাংস বাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদে

16

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানের হাতে কী কী অস

17

সাদিক কায়েমের ইমামতিতে ঢাবিতে খামেনির গায়েবানা জানাজা

18

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষা নিয়ে নিরাপত্তা পরি

19

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না: জামায়াত আমির

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন