news editor
প্রকাশ : Apr 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত যুবক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার খাগাউড়া ইউনিয়নের খালপাড় এলাকার একটি ব্র্যাক স্কুল মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ব্র্যাক স্কুল মাঠে ফুটবল খেলা চলাকালে খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি হয়। খেলার একপর্যায়ে একই গ্রামের আব্দুল মোত্তালিবের ছেলে শান্ত ও সৌরভের সঙ্গে নিলধন মিয়ার ছেলে ইব্রাহিম মিয়ার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। বিরোধের জেরে শান্ত ও সৌরভ উত্তেজিত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিমকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

রক্তাক্ত অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত শান্ত ও সৌরভসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে মানুষ বিজয়ী করে এনেছে:

1

ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ

2

সেলিনা হায়াৎ আইভী আবারও শোন অ্যারেস্ট

3

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কেন?

4

যৌন নির্যাতনের বিচার চাওয়ায় বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধ

5

খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’: পাকিস্তানের প্

6

এনসিপির চার নেতার পদত্যাগ

7

‘জোটের পক্ষে যে-ই প্রার্থী থাকুক, আমরা তার পক্ষেই কাজ করব’:

8

বিস্ফোরক আইনের মামলায় দেড় মাসের সন্তানসহ কারাগারে যুব মহিলা

9

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই : পরিকল্পনা প্র

10

যাত্রীসহ বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে, ছবি ভাইরাল

11

ইরানে নিখোঁজ পাইলট উদ্ধারে ‘কয়েক ডজন যুদ্ধবিমান’ অংশ নিয়েছ

12

মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

13

রূপগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ

14

গণভোট-গুম প্রতিরোধসহ ১৬ অধ্যাদেশ এখন পাশ হচ্ছে না

15

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে

16

ঢাকা-১৩ আসনে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ ববি হাজ্জজের

17

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর ম

18

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

19

রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ: চতুর্থবার বিরোধীদলে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন