news editor
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৫টা ২০ মিনিট থেকে রাত সাড়ে ১০টার মধ্যে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান। তিনি বলেন, এ নিয়ে চলতি বছর ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২০। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ শিশু একই উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৭৪ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ৩২ শিশু ভর্তি হয়। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত মোট ৯২৫ শিশু এই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৮৩১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মারা গেছে ২০ শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৪ শিশু।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ৩৬ শিশু। এ সময় এক শিশুকে ঢাকার শিশু হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে আ.লীগ নেতাকে হত্যা

1

মার্কিন নাগরিকত্ব ছাড়লেন শামা ওবায়েদ | ফরিদপুর-২ আসন

2

বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি

3

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লা

4

টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জা

5

বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো বৃদ্ধি পায়নি

6

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক, এক বছরের জন্য বহি

7

কেন্দ্রে গিয়ে ভোগান্তি এড়াতে ভোটারদের জন্য ইসির নির্দেশনা

8

ইরানি নেতাদের ধরতে তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্

9

জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল

10

শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

11

নির্বাচন ঘিরে নিরপেক্ষতা, ধৈর্য ও পেশাদারির ওপর গুরুত্বারোপ

12

ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

13

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হাম

14

জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

15

বিসিবি প্রধান তামিমকে অভিনন্দন জানালেন মোহাম্মদ নবী

16

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

17

যুদ্ধের মধ্যেও প্রতিদিন ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ইরান

18

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, এই সপ্তাহেই ঘোষণা

19

মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন