news editor
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, লাখ টাকা জরিমানা

ময়মনসিংহের ভালুকায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সিডস্টোর ও হবিরবাড়ী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র‍্যাব-১৪-এর এক যৌথ অভিযানে মেসার্স এন এন এন্টারপ্রাইজ এবং মীম এন্টারপ্রাইজকে এ দণ্ড দেওয়া হয়েছে। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিডস্টোর ও হবিরবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে খুচরা বিক্রেতা ও ভোক্তাদের মাঝে অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। 

অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস ছালাম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার লুৎফা বেগমসহ র‍্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস ছালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই লাখ টাকা নগদ জরিমানা করা হয়েছে। পাইকারি বাজার সিন্ডিকেট ভাঙতে এবং দাম সহনীয় রাখতে প্রতিটি বাজারে নিয়মিত অভিযান চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে বসেই মিলবে ঋণ: জামানত ছাড়াই মুহূর্তের ক্লিকে মিলছে টাকা

1

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

2

‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জা

3

যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক চাপে ফেলে পিছু হটতে বাধ্য করব: ইরান

4

আদালতকে আবারও দলীয়করণের চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

5

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, এই সপ্তাহেই ঘোষণা

6

বিশ্বের নজর পাকিস্তানে, লকডাউনে ইসলামাবাদ

7

এক শিক্ষার্থী আরেকজনের খাতা দেখছিল, তাদের সাবধান করেছি

8

তরুণ ভোটারদের সঙ্গে জাইমা রহমানের ব্যতিক্রমী আড্ডা

9

সবাইকে শাহবাগ আসার আহ্বান: 'চলুন দেশ গড়ার নতুন লড়াইয়ে'

10

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

11

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্ত

12

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

13

নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি

14

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’

15

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

16

ইসরায়েল-লেবানন সীমান্তে বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি

17

যৌন নির্যাতনের বিচার চাওয়ায় বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধ

18

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

19

গাজীপুরে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্ব

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন