news editor
প্রকাশ : May 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

বিশ্বজুড়ে আজ (রোববার) পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর ৩ মে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি পালন করেন।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

প্রতিবছরের মতো এবারও ‘বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক’ প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আরএসএফ। 

গণমাধ্যমের স্বাধীনতার সূচকে এবার বাংলাদেশের তিন ধাপ অবনতি হয়েছে। এ বছর বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম, গত বছর এই অবস্থান ছিল ১৪৯তম।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র‌্যালি আয়োজন করেছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হওয়ার কথা।

এছাড়া সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

1

অনেক বছর পর দেশে একটি ভালো নির্বাচন হচ্ছে: আইন উপদেষ্টা

2

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

3

ছাত্র রাজনীতির পক্ষ-বিপক্ষ নিয়ে শিক্ষার্থীদের দুপক্ষের হট্টগ

4

সাড়ে ৮১ ঘণ্টা নির্বাচনী এলাকায় বহিরাগত নিষিদ্ধ: ইসি

5

ডিএমপির ৩ থানায় নতুন ওসি

6

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

7

মেন্যু থেকে গরুর মাংস বাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদে

8

নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’

9

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ‘রেড লাইন’ তালিকা পাঠাল ই

10

বিদেশে পলাতক ফয়সাল করিমের ভিডিও খতিয়ে দেখছে পুলিশ

11

চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

12

এনসিপিকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বললেন জিএম কাদের

13

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়া

14

লন্ডনে তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আ

15

১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে পারে সরকার

16

টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে

17

৮০ হাজার নারীসহ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

18

বকাঝকা করায় শাশুড়িকে গলাকেটে হত্যা করলো পুত্রবধূ

19

এবার ইরানকে পূর্ণ সমর্থনের আশ্বাস সৌদি আরবের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন