news editor
প্রকাশ : May 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস

ইরান-যুক্তরাষ্ট্রের নতুন উত্তেজনা, তেলের বাজারে অস্থিরতা এবং শক্তিশালী ডলারের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা দিয়েছে। সোমবার (৪ মে) লেনদেন শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মূল্যবান এই ধাতুর দাম ১ শতাংশের বেশি কমে যায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ১১টা ৪০ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫৩ ডলার ৫৩ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার বাজারে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৫ ডলার ৪০ সেন্টে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলার শক্তিশালী হওয়া এবং ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে সরে গিয়ে ডলারের দিকে ঝুঁকছেন। ফলে স্বর্ণের ওপর চাপ বেড়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বাড়ায় বৈশ্বিক মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগও বেড়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে, হরমুজ প্রণালিতে একটি মার্কিন যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড এ দাবি অস্বীকার করেছে।

এই পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ ডলার ছাড়িয়েছে। বায়বিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে মার্কিন ডলারকে বেশি নিরাপদ মনে করছেন।

গত বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেড সুদের হার অপরিবর্তিত রাখে। তবে তেলের দাম বাড়তে থাকায় সুদের হার কমানোর পরিকল্পনা পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে ঋণের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা স্বর্ণের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলছে।

আজকের বাজারে লেনদেনের পরিমাণও তুলনামূলক কম ছিল। চীন, জাপান ও যুক্তরাজ্যে সরকারি ছুটি থাকায় এসব দেশের বাজার বন্ধ ছিল, ফলে বিশ্ববাজারে লেনদেনের গতি কমে যায়।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৭৩ ডলার ৪ সেন্টে নেমেছে। এছাড়া প্লাটিনাম ২ দশমিক ৫ শতাংশ এবং প্যালাডিয়াম ৩ দশমিক ৫ শতাংশ কমেছে।

বিশ্ববাজারে স্বর্ণের এই বড় পরিবর্তনের প্রভাব কয়েক দিনের মধ্যে বাংলাদেশের বাজারেও পড়তে পারে। স্থানীয় জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাজুস পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দর ঘোষণা করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই সন্তানের জননীকে নিয়ে উধাও মসজিদের ইমাম

1

বাংলাদেশ পুলিশে এএসআই নিয়োগ, আবেদন শুরু ২৮ এপ্রিল

2

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পাড়ি দিলো ৩ ইরানি ট্যাংকার

3

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সজাগ আছি : বাণিজ্য প্রতি

4

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

5

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত

6

সারা দেশে হামের জরুরি টিকাদান শুরু হচ্ছে রবিবার থেকে

7

‘উত্তরায় শপিংমলে রিকশাচালককে হত্যার তথ্যটি গুজব’

8

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

9

ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ, কোদাল মার্কার ৩ কর

10

কার্যকারিতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

11

র‌্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ

12

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ২২০ সেনা হতাহতের দাবি ইরানের

13

জলাবদ্ধতা নিরসনে মেগাপ্ল্যান, মাঠে ১৯ সদস্যের সমন্বয় কমিটি

14

ইরানকে আরব দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের

15

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

16

ঢাকায় কাটা হাত-পা উদ্ধারের পর সাভারে নদী থেকে মিলল দেহের খণ্

17

ঈদের পর সাড়ে ১৩ হাজার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়

18

জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান, নারীসহ আটক ৩

19

সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন