news editor
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন শফিকুর রহমান

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়ে আবেদন দাখিল করা হয়েছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই ধারাবাহিকতায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন।

ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য গতকাল ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে অনুমতি প্রার্থনা করে আবেদন দাখিল করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে : জ্বালানি উপদেষ্টা

1

স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের কচকচানিতে জাতি বিভ্রান্ত: দিলারা জা

2

নীলফামারী জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

3

এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু-শান্তিপূর্ণ হচ্ছে : মির্জা আব্বা

4

স্পিকার মেজর (অব.) হাফিজের স্ত্রীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার

5

গ্রামীণ ২১ বিদ্যালয় পাচ্ছে ল্যাপটপ, সঙ্গে বছরজুড়ে ফ্রি স্বাস

6

ইরান যুদ্ধের ব্যয় আরব দেশগুলোর ওপর চাপাতে চান ট্রাম্প

7

বেসরকারি ফলাফলে বিজয়ী নিজামীর ছেলে নাজিবুর

8

জুমার পরপরই ভূমিকম্পে কাঁপলো দেশ

9

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

10

হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলা

11

সাদিক কায়েমের ইমামতিতে ঢাবিতে খামেনির গায়েবানা জানাজা

12

ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে

13

মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্

14

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

15

শেরপুর-৩ আসনে লড়াইয়ে পাঁচ প্রার্থী, ভোট ৯ এপ্রিল

16

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী ১৩ বুথ ভাঙচুরের দাবি জাম

17

ইরানে টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, ভাঙলো রেকর্ড

18

ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা হতে পারে বিকেলে

19

আন্তর্জাতিক হকিতে প্রথম জয় বাংলাদেশের মেয়েদের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন