news editor
প্রকাশ : Apr 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন।

আজ (শনিবার) বিকেলে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

এদিকে অগ্নিকাণ্ডে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বেশি থাকায় পর্যায়ক্রমে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই: প্রধানমন্ত্র

1

দুবাই বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল শুরু

2

নতুন সরকারের শপথে অনুষ্ঠানে থাকবেন ১ হাজার অতিথি

3

হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত

4

মহানবী (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন চান এমপি হানজ

5

বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

6

হাম হলে কী করবেন? কী করবেন না

7

সড়কের চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলা অনিয়মকে বৈধতা দেওয়ার শামিল: ত

8

জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর

9

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

10

আবারও আম বিক্রি শুরু করলেন তারেক রহমান

11

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীর

12

হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে হামলা চালালো ইরান

13

লেবাননের রাজধানীতে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল

14

ইরান আত্মসমর্পণ করতে চলেছে, দাবি ডোনাল্ড ট্রাম্পের

15

ইরান কোনোভাবেই মাথা নত করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

16

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

17

মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ভূপাতিত করতে সহায়তা করেছে ইউক্রেন

18

৩০ বছর পর মন্ত্রণালয়ে বাবার চেয়ারে বসলেন পুতুল

19

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই, ১৪-১৫টি বিষয়ে বিরোধী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন