news editor
প্রকাশ : May 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছয় মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় মামলা হবে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গরূপে স্বয়ংক্রিয় মামলা চালু সম্ভব হবে। সেক্ষেত্রে সার্জেন্ট বা ট্রাফিক পরিদর্শকদের ম্যানুয়াল মামলা খুব একটা করা লাগবে না। যে কোনো স্থানে ট্রাফিক আইন বা মোটর ট্রান্সপোর্ট আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে। গতকাল সোমবার দুপুরে বিমানবন্দর ক্রসিংয়ে সৌর শক্তির ‘ট্রাফিক সিগন্যাল লাইট’ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিটি করপোরেশন গত কয়েক মাসে জাহাঙ্গীর গেট থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সাতটি ক্রসিংয়ে সিগন্যাল লাইট বসিয়েছে। এছাড়া গুলশান-১ নম্বরে আগে থেকেই ছিল, আর গুলশান-২ নম্বরেও সিটি করপোরেশন সিগন্যাল লাইন স্থাপন করেছে। এর বাইরে হাইকোর্ট ক্রসিং থেকে ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং পর্যন্ত ছয়টি পয়েন্টে সিগন্যাল লাইট বসিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, যা কয়েক দিনের মধ্যে চালু হবে। এর বাইরে ১৫টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট বসিয়েছে ডিএমপি।

তিনি আরো বলেন, ইতিমধ্যে ঢাকার ৩০ পয়েন্টে এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হয়েছে। সফটওয়্যারের মাধ্যমে যানবাহনের বিরুদ্ধে ডিজিটাল মামলা বা অটোমেটিক মামলা করা শুরু করেছি গত সপ্তাহ থেকে। এই সফটওয়্যারটি আইন ভঙ্গকারী যানবাহন শনাক্ত করে কয়েক সেকেন্ডের ভিডিও ফুটেজ তৈরি করছে। এই ভিডিও ফুটেজের ভিত্তিতে আমাদের সঙ্গে বিআরটিএ ডাটাবেজের যে কানেক্টিভিটি আছে, তা থেকে মালিকদের ঠিকানা নিয়ে প্রসিকিউশন চিঠি পাঠানো হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে মোবাইল অ্যাপের মাধ্যমে বা মোবাইলের এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে, সে অনুযায়ী তারা জরিমানা পরিশোধ করবেন। বিভিন্ন পয়েন্ট সিগন্যাল লাইটের পোলগুলোতে পর্যায়ক্রমে এই ‘এআই বেজড সিসি ক্যামেরা’ স্থাপন করা হবে বলেও জানান তিনি।  এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রযুক্তি ব্যবহার করে গত এক সপ্তাহে ৩ শতাধিক মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন

1

সর্বাত্মক অভিযানে সরকারদলীয় পরিচয়েও ছাড় নেই

2

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

3

দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

4

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ

5

দুবাই বন্দরে ২০ লাখ ব্যারেল তেলভর্তি জাহাজে ইরানের হামলা

6

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকেই তেল কিনছে চীন

7

সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকদের

8

গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না

9

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন নিয়ে জরুরি ন

10

শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার

11

ইরানে নতুন ‘অপারেশন স্লেজহ্যামার’ শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রে

12

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

13

হাম কখন বিপজ্জনক, প্রতিরোধে অভিভাবকরা যা করবেন

14

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রথম ৯ দিনে ১৭০০ জনের বেশি মানুষের মৃত

15

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

16

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ২১, আহত ৪৫

17

জেন–জি প্রভাবিত বিশ্বের প্রথম নির্বাচন বাংলাদেশে

18

দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করার ঘোষণা দিলেন ট্রাম

19

সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে আমরা মুছে দেব: স্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন