news editor
প্রকাশ : May 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘বট’ নামে ফেসবুকে নারী শিক্ষার্থীকে ‘গালি’ শিবিরকর্মীর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষায় গালাগাল ও হয়রানি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থী আলি আহসান মোজাহিদ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে। শনিবার (২৩ মে) রাতে এই ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রাইভেট ফেসবুক গ্রুপ ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’-এ শামসুন নাহার হল ও হল সংসদ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে মন্তব্য করার জের ধরে ভুক্তভোগী ওই ছাত্রীকে উদ্দেশ্য করে অ্যানোনিমাস বা ছদ্মনামে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেন মোজাহিদ। পরবর্তীতে ফেসবুক গ্রুপের অ্যাডমিন ও মডারেটরদের সহায়তায় অভিযুক্তের আসল পরিচয় সামনে আসে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও মোজাহিদ একে অপরের পূর্বপরিচিত এবং আগে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিতে তারা একসাথে অংশ নিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী জানান, ঘটনার পর মোজাহিদ বিষয়টি স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন। তবে ছদ্মনাম ব্যবহার করে এমন আক্রমণাত্মক আচরণের ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিশ্ববিদ্যালয় খোলার পর আইনি পদক্ষেপ নেবেন।

অভিযুক্ত আলি আহসান মোজাহিদ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার শিবিরের সম্পৃক্ততার বিষয়ে সংগঠনটির শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, "মোজাহিদ আমাদের সংগঠনের নিম্নস্তরের একজন কর্মী, যিনি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় এবং বর্তমানে অন্য সংগঠনের সঙ্গে যুক্ত। সংগঠনের নীতিমালা অনুযায়ী কারো অন্য সংগঠনে যুক্ত থাকার সুযোগ নেই। তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ভুক্তভোগীকে ন্যায়বিচার পাইয়ে দিতে উদ্যোগ গ্রহণ করেছে চাকসু (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ)। চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি জানান, ভুক্তভোগীর সম্মতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিং ও বুলিং প্রতিরোধ সেলে অভিযোগ দায়ের এবং প্রয়োজনে সাইবার ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। চাকসুর ফ্রি লিগ্যাল সেলের মাধ্যমে তাকে আইনি সহায়তাও প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন জানান, "এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সেলের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

1

চ্যাটজিপিটি যথেষ্ট নিরাপদ নয়:ইলন মাস্ক

2

বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

3

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে এ পর্যন্ত ২২ শিশুর মৃত্য

4

মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো শুভেন্দু

5

দেড় বছর পর নির্বাচিত সরকার পেলো দেশ

6

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ, তবুও শান্তি চুক্তি

7

ইজিবাইকে ড্রামভর্তি পেট্রল পরিবহন, যুবককে জরিমানা

8

আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ই

9

ঢাকা-সিলেট মহাসড়কে বাস উল্টে খাদে, আহত ১৫

10

মুক্তাগাছায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: তিন নারী নিহত

11

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

12

মেন্যু থেকে গরুর মাংস বাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদে

13

কাতার-কুয়েত-আমিরাত-জর্ডান ও ইরাকে সহায়তায় রণতরী পাঠাচ্ছে ফ্র

14

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

15

‘সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’

16

১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

17

মাদারীপুরে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ৪০ বসতঘরে অগ্নিসংযোগ

18

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ

19

বিএনপির নয়া মন্ত্রিসভায় পুরাতনের পাশাপাশি থাকছে নতুন মুখ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন