news editor
প্রকাশ : Jun 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। রোববার (৩১ মে) রাতে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ ও লাগেজ তল্লাশি করে এসব সিগারেট উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, রোববার রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, এভিয়েশন সিকিউরিটি এবং বিমানবন্দর কাস্টমসের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল আন্তর্জাতিক আগমন হলের ৩ নম্বর গেট এলাকায় অভিযান চালায়। এ সময় শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট জি-৯৫২০-এর তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়।

অভিযানে তিন যাত্রীর কাছ থেকে ১ হাজার ২ কার্টন এবং একই সময়ে লাগেজ বেল্টে মালিকবিহীন অবস্থায় থাকা আরও ৬৯৬ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটগুলোর মধ্যে মন্ড ও ম্যানচেস্টার ব্র্যান্ডের সিগারেট ছিল। সব মিলিয়ে উদ্ধার হওয়া সিগারেটের পরিমাণ ১ হাজার ৬৯৮ কার্টন।

পণ্য বহনের অভিযোগে যাদের ব্যাগেজ তল্লাশি করা হয়েছে তারা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের মো. মোস্তফা কামাল সুমন, চট্টগ্রামের হাটহাজারীর মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার এবং রাঙ্গুনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্ব আদায়ের পরিমাণ ৩৩ লাখ ৯৬ হাজার টাকা। জব্দ করা চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আটক তিন যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। আমদানি-নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা, কাস্টমস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমাঞ্চল রেলে চরম ঝুঁকি: ফুলবাড়ী-সান্তাহার ৭৭ কিমি লাইনে

1

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ, তবুও শান্তি চুক্তি

2

মুক্তি পেলো ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং

3

প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ হাসনাত আবদুল্লাহর

4

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

5

কুয়েতে ইরানের ব্যাপক হামলা, সহায়তায় এগিয়ে আসছে যুক্তরাজ্য

6

সৌদি আরামকোর তেল শোধনাগারে আবারও ড্রোন হামলা

7

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত যুবক

8

ইরান ইস্যুতে একাট্টা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ঘনিয়ে আসছে কি ব

9

সেলিনা হায়াৎ আইভী আবারও শোন অ্যারেস্ট

10

বেতন-ভাতা নেব না, সরকারি গাড়িও ব্যবহার করব না: কৃষিমন্ত্রী

11

বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত আজ

12

যুদ্ধ কৌশলে ভয়াবহ পরিবর্তন, ১ হাজার কেজির মিসাইল ছুড়ছে ইরান

13

ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে চীন সফরে ডাকসুর ১৫ নেতা

14

ছাত্র রাজনীতির পক্ষ-বিপক্ষ নিয়ে শিক্ষার্থীদের দুপক্ষের হট্টগ

15

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

16

নওগাঁয় তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

17

আসিফ-আদিবকে নিয়ে পাঁচ সিটিতে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

18

রাজশাহীতে বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার

19

ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন