news editor
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুক্তি পেলো ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং

সপ্তাহখানেক আগে এক মিনিট ৭ সেকেন্ডের টিজারে ঝলক দেখিয়েছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ব্রাজিলের ঐতিহাসিক স্টেডিয়াম মারাকানায় মঞ্চস্থ হওয়া বিশ্বকাপের ‘অফিসিয়াল থিম সং’ এবার বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেলো। ‘দাই দাই’ গানে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান গায়ক বুর্না বয়ের।

শুক্রবার (১৫ মে) আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের থিম সং মুক্তির ঘোষণা দিয়ে ফিফা জানিয়েছে, এই গান থেকে পাওয়া রয়্যালটি তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে। টুর্নামেন্ট শেষে ১০ কোটি ডলার পাওয়ার লক্ষ্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। এই অর্থ বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে সুযোগ নিশ্চিত করতে ব্যয় করা হবে।

ফুটবল বিশ্বকাপ আর কলম্বিয়ান পপ তারকা শাকিরা যেন জড়িয়ে গেছে একে অপরের সঙ্গে। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালের ‘লা লা লা’ দিয়ে ভক্তদের মাতিয়ে দিয়েছিলেন তিনি। মাঝে দুই আসর বিরতির পর আবারও বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ে ফিরলেন এই কলম্বিয়ান পপ তারকা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। ১১ জুন থেকে শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত। ফিফা জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালের হাফ টাইমে ম্যাডোনা, শাকিরা ও কোরিয়ান পপ গ্রুপ বিটিএস ভক্ত-সমর্থকদের আনন্দে মাতাবেন। তার আগ পর্যন্ত তাদের হৃদয়ে ঢেউ তুলবে ৩ মিনিট ৪৫ সেকেন্ডের ‘দাই দাই’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে ২০২২ সালের পর সর্বোচ্চে তেলের দাম, তীব্র সঙ্কটের

1

ইবোলার ভয়ে কঙ্গো’র বিশ্বকাপের ক্যাম্প বাতিল

2

গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুপুরে আদালতে তোলা হব

3

রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

4

প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

5

ইরান অভিযানে যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট

6

পদ্মা সেতুর রেললাইনের নাট চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল

7

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন

8

যুদ্ধের মধ্যেও প্রতিদিন ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ইরান

9

বিদ্যুৎ-জ্বালানি সংকট: বিপর্যয়ের শঙ্কায় মোবাইল নেটওয়ার্ক

10

বিএনপির কাছে নতিস্বীকার করে একই দিনে দুই ভোট দিয়েছে অন্তর্বর

11

আমিরাতেও মিসাইল ছুড়ল ইরান

12

২৮ ঘণ্টার ভোগান্তির পর স্বাভাবিক ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়ক

13

বাচ্চাদের নিয়ন্ত্রণের দায়িত্ব স্কুল-কলেজের নয়, অভিভাবকদের: শ

14

একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

15

কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

16

রেলওয়ের বহরে ভারত থেকে যুক্ত হচ্ছে ২০০টি ব্রডগেজ কোচ: সেতুমন

17

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলেন ৫ আওয়ামী লীগ

18

সংযুক্ত আরব আমিরাতে প্রবল ঝড়-বৃষ্টি, বুর্জ খলিফায় বজ্রপাত

19

মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ, রণপ্রস্তুতি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন