news editor
প্রকাশ : Jun 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। সোমবার (১ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

প্রবীন এ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সে দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অবশ্য পরবর্তীতে চিকিৎসকরা বিষয়টি নাকচ করে এ বিষয়ে ব্যাখ্যা দেন।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন গণমাধ্যমকে বলেন, তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় আজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। 

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পান তিনি।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্চে বাংলাদেশে আসছে পাকিস্তান, সূচি ঘোষণা করলো বিসিবি

1

হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরা

2

১৭ দিনে ১৩ শিশুর মৃত্যু: হামের লক্ষণ, নিউমোনিয়া আর টিকার সংক

3

রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক গ্রেপ্তার

4

পিএসএল থেকে ছিটকে যাওয়ায় মর্মাহত পারভেজ ইমন

5

৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার

6

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

7

২০০ টাকার বাস ভাড়া ৮০০ টাকা, সৌখিন পরিবহনকে জরিমানা

8

জ্বালানি তেল নিতে আজ থেকে গুণতে হচ্ছে বাড়তি টাকা, কোনটায় দাম

9

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

10

খুলনায় দিনে দুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

11

দেশে হাম ও উপসর্গে শিশু মৃত্যু সাড়ে ৩০০ ছাড়াল

12

পহেলা বৈশাখের দিন ঢাকাসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

13

সংসদের প্রথম অধিবেশন হতে পারে ২৬ ফেব্রুয়ারি

14

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি, ক্লাস-পরীক্ষা বন্

15

মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনি

16

নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ

17

রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক, আইনের দৃষ্টিতে সকল অপরাধীকেই শ

18

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

19

সমালোচনার মুখে প্রাথমিক বিদ্যালয়ে শনিবার থেকেই শুরু হচ্ছে ঈদ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন