news editor
প্রকাশ : May 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে হাম ও উপসর্গে শিশু মৃত্যু সাড়ে ৩০০ ছাড়াল

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর ছয়জন হামের উপসর্গে আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশে নতুন করে ৯৪৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৪৮৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশু।

মৃতদের মধ্যে বরিশালে হাম শনাক্ত হওয়া তিন শিশু মারা গেছে। এছাড়া হামের উপসর্গে ঢাকায় তিনজন, খুলনায় দুইজন এবং সিলেটে একজন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ২৯১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৬১ শিশু। ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৫২ জনে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৪৭ হাজার ৬৫৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৩৩ হাজার ৬৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ শিশু।

একই সময়ে দেশে মোট ৬ হাজার ৯৭৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

1

হবিগঞ্জে নদীর বাঁধ ভেঙে হাওরে পানি, তলিয়ে যাচ্ছে ধান

2

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

3

অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া ৫ রাষ্ট্রদূতকে প্রত্যা

4

যুদ্ধ শেষ হয়নি, ৩ হাজার লক্ষ্যবস্তু এখনও বাকি: ট্রাম্প

5

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের যৌথ উদ্যোগ

6

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

7

জাবি ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা, শিক্ষার্থীদের মশাল

8

‘গিটার শেখানোর নামে বাসায় নিয়ে শারীরিক স'ম্পর্ক করে’

9

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ

10

আওয়ামী লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার

11

আমি আমার দ্বিতীয় বাড়িতে এসেছি: আরব আমিরাতে মোদি

12

টানা ১৬ ঘণ্টা দাপ্তরিক কাজ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

13

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি

14

ইসরায়েলে ‘সবচেয়ে তীব্র’ হামলার দাবি ইরানের আইআরজিসির

15

এপস্টেইন ফাইলে নাম, কড়া জবাব জিজি হাদিদের

16

সাবেক এমপি শামীম পাটোয়ারীর পৌনে ৫ কোটির সম্পদ, রয়েছে ব্যক্তি

17

দেশে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে: ফয়জুল করীম

18

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন কর্ম

19

‘জঙ্গি এমপি’ ডাকায় সংসদে বিচার চাইলেন হানজালা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন