news editor
প্রকাশ : May 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাবি ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা, শিক্ষার্থীদের মশাল মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে গলায় কাপড় পেঁচিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় বুধবার রাতে ফুঁসে ওঠেন সহস্রাধিক শিক্ষার্থী। অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায়ে প্রক্টরের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেন তারা।

ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হলের পাশে এক ব্যক্তি তার গলায় কাপড় পেঁচিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পথচারীরা টের পেয়ে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। অভিযুক্ত সেই সময় দ্রুত পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। কয়েকজন নারী শিক্ষার্থী, প্রক্টর ও জাকসু নেতার উপস্থিতিতে প্রাথমিকভাবে অভিযুক্তকে বহিরাগত হিসেবে শনাক্ত করা হয়।

বুধবার রাত ১০টার দিকে বটতলা এলাকা থেকে ছাত্ররা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টারজান এলাকায় গিয়ে নারী শিক্ষার্থীদের মিছিলের সঙ্গে যুক্ত হয়। রাত সাড়ে ১০টার দিকে টারজান এলাকা থেকে সহস্রাধিক নারী শিক্ষার্থী মশাল মিছিল শুরু করেন। মিছিলটি ছাত্রীদের ১০টি আবাসিক হলের সামনে দিয়ে গিয়ে প্রক্টর কার্যালয়ে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা 'ধর্ষকের দুই গালে, জুতা মারো তালে তালে', 'ক্যাম্পাসে ধর্ষণ করে, প্রক্টর কী করে?', 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই' স্লোগান দেন।

মিছিল শেষে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানান। দাবিগুলো হলো— ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে; বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে; প্রক্টরিয়াল বডিকেও ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে; নারী শিক্ষার্থীদের হেনস্তা প্রতিরোধে কার্যকর কুইক রেসপন্স টিম গঠন করতে হবে এবং ক্যাম্পাসে নারী নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়ে তাদের ওই টিমে যুক্ত করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল, আইনি লড়াই চালিয়ে য

1

শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার

2

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ

3

উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

4

২১ দিন পর উৎপাদনে ফিরেছে ডিএপি সার কারখানা

5

যশোরে তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য

6

হোস্টেলের দরজা ভেঙে ছাত্রের ঘুম ভাঙালো পুলিশ-ফায়ার সার্ভিস!

7

রাজনীতির নয়া মোড়: ঢাকা-১৭ আসনে লড়বেন তারেক রহমান, ভোলায় ফিরে

8

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

9

বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

10

রোমানিয়ায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের জন্য সুখবর

11

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্

12

মুসলিম জনগোষ্ঠীর কাছে মার্কিন-ইহুদীদের গোপন আস্তানার তথ্য চে

13

রাষ্ট্রপতির প্রেস উইংয়ে উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়

14

জ্বালানি সংকটে ফিলিপাইনে তিন শতাধিক পেট্রোল পাম্প বন্ধ

15

হরমুজ প্রণালীতে আটকা ২০ হাজার নাবিক: জাতিসংঘ

16

বাংলাদেশি বাজার হারালে কতটা লোকসানের মুখে পড়বে ভারত?

17

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী হোসাইন

18

ইংলিশ মিডিয়াম স্কুল নীতিমালার আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

19

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাব

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন