news editor
প্রকাশ : May 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যরাতে উত্তাল কুয়েত মৈত্রী হল: চিকিৎসার দাবিতে ছাত্রীদের গণ-অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সাধারণ শিক্ষার্থীরা গত ১৩ মে (বুধবার) দিবাগত রাতে হলের অভ্যন্তরে ব্যাপক বিক্ষোভ ও গণ-অবস্থান কর্মসূচি পালন করেছেন। গত এক সপ্তাহ ধরে চলা হলের ছাত্রীদের গণ-অসুস্থতা এবং হল প্রশাসনের পক্ষ থেকে ‘স্বাস্থ্য খাতে বাজেট নেই’ এমন মন্তব্যের পর ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

হলের আবাসিক শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গত ৮-১০ দিন ধরে হলের অসংখ্য ছাত্রী ক্রমাগত পেট ব্যথা, ডায়রিয়া ও বমির সমস্যায় ভুগছেন। ক্যানটিনের অস্বাস্থ্যকর খাবার এবং পানের অযোগ্য পানিকে এই সমস্যার প্রধান কারণ হিসেবে দায়ী করছেন তারা। হলের অন্তত অর্ধশতাধিক ছাত্রী বর্তমানে বিভিন্ন মাত্রায় শারীরিক অসুস্থতার শিকার।

বুধবার রাতে ছাত্রীদের একটি প্রতিনিধি দল সংকট সমাধানের দাবিতে হল প্রভোস্টের সাথে দেখা করতে যান। সেখানে অসুস্থ ছাত্রীদের চিকিৎসার সুব্যবস্থা এবং ওষুধের দাবি জানানো হলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে, হলের "স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বাজেট নেই"। এই তথ্য জানাজানি হওয়ার সাথে সাথেই হলের সাধারণ ছাত্রীদের মধ্যে অসন্তোষ দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

পরে গভীর রাতে হলের প্রধান ফটক ও প্রশাসনিক ব্লকের সামনের চত্বরে কয়েকশ ছাত্রী জড়ো হয়ে বিক্ষোভ করে। তারা সমস্বরে “প্রভোস্টের জবাব চাই, দিতে হবে” বলে স্লোগান দিতে থাকে। অনেক শিক্ষার্থীকে মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে প্রতিবাদী স্লোগান দিতে এবং তালি দিয়ে সংহতি প্রকাশ করতে দেখা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁ

1

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

2

ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের

3

কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার

4

যারা ১৭ বছর দেশে না থেকে এখন আসছে, তারাই গুপ্ত: মিয়া গোলাম প

5

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

6

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল:

7

১৩৩ অধ্যাদেশ পাসে আজ থেকে দিনে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

8

‘সংযুক্ত আরব আমিরাত যুদ্ধে জড়ালে দুবাই ধ্বংস হয়ে যেতে পারে’

9

ইরানে নিখোঁজ পাইলট উদ্ধারে ‘কয়েক ডজন যুদ্ধবিমান’ অংশ নিয়েছ

10

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩, আটক সহস্রাধ

11

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

12

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

13

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের স

14

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বীরের বেশে দেশে ফিরলেন তারেক রহ

15

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

16

ইরানের হামলায় ইসরায়েলের সর্ববৃহৎ তেল শোধনাগারে আগুন

17

ট্রাম্পের মাথায় কী চলছে? হোয়াইট হাউসে ফেরার লড়াইয়ে নতুন কোন

18

পারস্য উপসাগরে আটকা হাজারো নাবিক

19

সৌদি পৌঁছেছেন ১৫ হাজার ২৯৩ বাংলাদেশি হজযাত্রী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন