news editor
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টায় সন্দেহভাজন যুবকের সন্ধান চায় পুলিশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রধান সন্দেহভাজনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।

শনিবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি জনসচেতনতামূলক ফেসবুক বার্তায় তথ্য জানানো হয়েছে।

ঘটনার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিযুক্তের সুনির্দিষ্ট পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে অপরাধীকে আইনের আওতায় আনতে সাধারণ জনগণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ।

বার্তায় বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তির পরিচয়, বর্তমান অবস্থান কিংবা ঘটনা সংশ্লিষ্ট কোনো তথ্য যদি কারও জানা থাকে, তবে তা দ্রুত নিকটস্থ থানা বা নির্দিষ্ট নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং জনস্বার্থে নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীকে উপযুক্ত পুরস্কৃত করা হবে। কোনো সহৃদয় ব্যক্তি উক্ত ব্যক্তির সন্ধান পেয়ে থাকলে অবিলম্বে ০১৩২০-০৮৯৩০৫ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের স্বার্থে এই তদন্ত কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

1

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাশ

2

২০২৮ পর্যন্ত নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: ফের জামায়াতের সেক্র

3

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ

4

প্রশাসন পুরোপুরি নিরপেক্ষ নয় : এটিএম আজহারুল

5

ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

6

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল:

7

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

8

সরকারের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে: শফিকুর রহ

9

সৌদিতে আঘাত হানল ইরানের মিসাইল, বাংলাদেশিসহ নিহত ২

10

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান

11

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

12

হরমুজ প্রণালির ফি দিয়ে দেশ পুনর্নির্মাণ করবে ইরান

13

সাবিলা নূরের অভিনয় দেখে যা বললেন শাশুড়ি

14

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন নিয়ে জরুরি ন

15

তুরস্ক কোনো যুদ্ধে জড়াবে না: এরদোগান

16

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে

17

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহী নিহত

18

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাঘচি

19

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ হতে লাগবে ১৮ বছরের অভিজ্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন