news editor
প্রকাশ : May 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। 

মঙ্গলবার (১৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু।

গত বছরের ৯ মে ভোর রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। 

এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দেন। এর বিরুদ্ধে আপিলের পর আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়।

এরপর গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

পরে ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতেও জামিন দেন আদালত। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পর সেগুলোও স্থগিত হয়। সবশেষে ১০ মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন করা দুটি (হত্যার অভিযোগ) মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে সংশ্লিষ্ট থানা–পুলিশ আবেদন করে। 

একটি মামলায় ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওই গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়ার বৈধতা নিয়ে রিটটি করা হয়।

শুনানির পর ২৬ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো (শোন অ্যারেস্ট) কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট।

এ ছাড়া সুনির্দিষ্ট মামলা ছাড়া আবেদনকারীকে গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করতে নির্দেশ দেন আদালত। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

এএনএ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৮ পর্যন্ত নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: ফের জামায়াতের সেক্র

1

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন

2

ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে জয়া আহসানের রিট

3

তেল সংকটে বন্ধ ইঞ্জিন, দড়ি টেনে চলছে নৌকা

4

আসিফ-আদিবকে নিয়ে পাঁচ সিটিতে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

5

সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

6

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংক্ষিপ্ত জীবনী

7

দাম কমেছে জেট ফুয়েলের

8

বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

9

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী হোসাইন

10

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে যেভাবে হত্যা করা হয়

11

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আইন সংশোধনের দাবি সম্পাদকদের

12

ঢাকা-১২ আসনে জামায়াতের সাইফুল আলম বিজয়ী

13

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদেক কায়েম, পাত্রী কে?

14

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স

15

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বেড়ে ১৫০

16

প্রচেষ্টা বৃথা যায়নি বরং সংসদে আমাদের উপস্থিতিকে প্রায় চারগু

17

‘আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি’

18

আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ

19

যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না ইরান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন