news editor
প্রকাশ : May 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল: তথ্যমন্ত্রী

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় (থার্ড) টার্মিনাল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে টার্মিনালটি পুরোপুরি চালুর সব ধরনের প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, বহুপাক্ষিক আলোচনা ও সুনির্দিষ্ট কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে থার্ড টার্মিনাল দ্রুত চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বরকে সম্ভাব্য উদ্বোধনের দিন ধরে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিমানবন্দরের বিদ্যমান সেবার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বর্তমানে শাহজালালের ১ ও ২ নম্বর টার্মিনাল, অভ্যন্তরীণ ও ভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এরিয়াসহ প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকায় সেবা কার্যক্রম চালু রয়েছে। যাত্রীদের ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে এসব গুরুত্বপূর্ণ জোনে বিনামূল্যে উচ্চগতির ওয়াইফাই সেবা দেওয়া হচ্ছে, যা নতুন টার্মিনালেও আরও বিস্তৃত পরিসরে চালু থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন

1

২ ডিসি প্রত্যাহার

2

মায়ের ২৫ বছর পর বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

3

‘মিস টার্গেটে’ খুলনায় এবার রিকশাচালক গুলিবিদ্ধ

4

নির্বাচন ও গণভোট ঘিরে নৌযান চলাচলেও কড়াকড়ি

5

দুইদিনের রিমান্ডে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব

6

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: ডা. জু

7

বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ

8

ঈদুল আজহার ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

9

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ প্রসিকিউটর নিয়োগ

10

বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের জন্য থাকবে বিশেষ আয়োজন

11

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

12

কটাক্ষ করে সারজিসের দুই শব্দের পোস্ট

13

আদালতকে আবারও দলীয়করণের চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

14

শেষ দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ কা

15

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত রুমিন ফারহানা

16

যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক দাবির’ মুখে ভেস্তে গেল শান্তি আলোচন

17

র‌্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ

18

এপস্টেইন ফাইলস ঘিরে ব্রিটিশ রাজনীতিতে তোলপাড়, লেবার পার্টি থ

19

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন