news editor
প্রকাশ : May 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ দিনেও ঢুকতে পারেননি ডুয়েট ভিসি, ক্যাম্পাসে অচলাবস্থা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বহিরাগত উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া প্রশাসনিক অচলাবস্থা ও উত্তেজনা এখনো কাটেনি। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পাঁচ দিন পার হলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক মোহাম্মদ ইকবালকে চার বছরের জন্য ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। তবে নিজস্ব ক্যাম্পাস বনাম বহিরাগত শিক্ষককে উপাচার্য করার ইস্যুতে শিক্ষার্থীদের একাংশ আন্দোলনে নামলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে, আন্দোলনকারীদের একাংশের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও মাঠে নামলে ক্যাম্পাসে উত্তেজনা আরও বাড়ে। এর জের ধরে গত রোববার (১৭ মে) আন্দোলনকারী শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৩ জন আহত হন।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। বর্তমানে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে।

এদিকে মঙ্গলবার (১৯ মে) সকালে ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক আবু তৈয়ুব গণমাধ্যমকে বলেন, "আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও আন্দোলনের কারণে নতুন উপাচার্য এখনো বিশ্ববিদ্যালয়ে আসতে পারেননি। তবে ক্যাম্পাস এখন স্থিতিশীল রয়েছে, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"

উদ্ভূত পরিস্থিতি নিয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের জানান, ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হতে না পারলেও তিনি বাইরে থেকেই নিয়মিত প্রশাসনিক কাজ ও তদারকি চালিয়ে যাচ্ছেন। কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বোনাস ও বকেয়া পরিশোধের জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “শিক্ষকদের সঙ্গে সার্বিক বিষয়ে আলোচনা চলছে। সবার সাথে কথা বলে এবং সমন্বয় করেই খুব দ্রুত নিয়মতান্ত্রিকভাবে ক্যাম্পাসে প্রবেশ করব।”

ক্যাম্পাসে এই মুহূর্তে বড় ধরনের কোনো সহিংসতা না থাকলেও উপাচার্যের অনুপস্থিতিতে প্রশাসনিক স্থবিরতা ও শিক্ষার্থীদের মাঝে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এএনএ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো

1

হরমুজে ১৫ হাজার সেনা ও ১০০ যুদ্ধবিমান নিয়ে ট্রাম্পের ‘প্রজেক

2

ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

3

কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : র‍

4

মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার, আটক ১

5

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : এনআইডি ডিজি

6

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনা: অধ্যাপক সুদীপ চক্

7

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

8

বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত আজ

9

ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি

10

শতকোটি টাকার মানহানির মামলায় এমপি আমির হামজাকে আদালতে হাজির

11

ইজিবাইকে ড্রামভর্তি পেট্রল পরিবহন, যুবককে জরিমানা

12

হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

13

আরব আমিরাতের বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

14

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগে যা বলছে ডিবি

15

৬ সদস্যের তদন্ত কমিটি গঠন, তিন কর্মদিবসের মধ্যে কারণ জানানোর

16

ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা ফলাফলের

17

‌তাজু ভাইয়ের ফেসবুক পেজ গায়েব করলো কে?

18

নতুন সরকারের শপথে অনুষ্ঠানে থাকবেন ১ হাজার অতিথি

19

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন