news editor
প্রকাশ : May 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারি দল যদি ভায়োলেন্স চায়, সেটা আমাদের চেয়ে বেশি কেউ পারবে না: আসিফ

সহযোদ্ধাদের ওপর হামলার ঘটনা ঘটলে পাল্টা কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সহযোদ্ধাদের ওপর ভায়োলেন্স হলে তারা বাধ্য হয়ে একই ধরনের অবস্থান নিতে পারেন বলে জানিয়েছেন তিনি। 

শুক্রবার (২২ মে) বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে প্রায় দেড় হাজার মানুষ এনসিপিতে যোগদান উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘সরকারি দল যদি ভায়োলেন্স চায়, সেটা যে আমাদের থেকে ভালো কেউ পারবে না এটা ২৪-এর গণঅভ্যুত্থানেই আমরা দেখিয়ে দিয়েছি। আমাদের সহযোদ্ধাদের ওপর যারা হামলা করেছে, তাদেরকে আজ রাতের মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয়, আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, তাহলে আমরাও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হব।’ 

অনুষ্ঠানে আরও কথা বলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতেও দেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা বাড়ছে, যা নারীদের নিরাপত্তাহীনতার ইঙ্গিত দিচ্ছে।

তিনি আরও বলেন, এসব ঘটনা প্রমাণ করছে যে নারীদের নিরাপত্তা এখনো নিশ্চিত করা যায়নি এবং এ বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার পতন নিয়ে নতুন বার্তা দিলেন আসিফ আকবর

1

৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল জানালেন রাষ্ট্রপতি

2

লালবাগের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শিরীন শারমিনকে

3

প্রতিষ্ঠানের নামফলক-সাইনবোর্ড বাংলায় লিখতে ডিএসসিসি’র নির্দে

4

অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ধানের শীষে ভোট চাইলেন তারে

5

বেগম জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা এখন জাইমা রহমানের ভরসা: এক নিঃস্

6

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

7

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত

8

একসঙ্গে মৃত্যু ৪ ভাইয়ের, জানাজা পড়ালেন বেঁচে থাকা ভাই

9

ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা

10

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতি

11

ড. ইউনূসকে রাজপথে নেমে আন্দোলনে অংশ নেওয়া উচিত: নাহিদ ইসলাম

12

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০১

13

ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ হচ্ছে প্রিমিয়াম

14

মাদুরোর পর কি লক্ষ্যবস্তু ইরান? ট্রাম্পের হার্ডলাইন নীতিতে য

15

একজন অতিরিক্ত আইজিপিসহ ২৩ কর্মকর্তার রদবদল

16

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

17

নির্বাচনে বিএনপি, ভারত ও আওয়ামী লীগের যোগসাজশের আশঙ্কা করছি:

18

বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা

19

হাসনাত-পাটওয়ারীদের মতো প্রতিবাদ জামায়াত আমিরের, স্ট্যাটাস ভা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন