news editor
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমাকে কোনো জমি দেওয়া হয়নি: আরিফিন শুভ

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ২০০৪ সালে মডেলিং দিয়ে যাত্রা শুরু করে বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি ক্যারিয়ারের চড়াই-উতরাই, ব্যক্তিগত জীবনের বিয়োগান্তক ঘটনা এবং বহুল আলোচিত ‘মুজিব’ সিনেমা নিয়ে চলা নানা বিতর্কের জবাব দিয়েছেন।

২০২৪ সালকে নিজের জীবনের অন্যতম কঠিন সময় হিসেবে অভিহিত করেছেন শুভ। তিনি জানান, এই বছরেই তিনি তার সবচেয়ে কাছের মানুষ মাকে হারান। একই সময়ে তার দীর্ঘদিনের বৈবাহিক জীবনেরও ইতি ঘটে। ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর শুভ এক ধরনের ‘মিডিয়া ট্রায়ালে’র শিকার হন বলেও দাবি করেন।

শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয়ের জন্য মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়ে আলোচনায় এসেছিলেন শুভ। পরবর্তীতে গুঞ্জন ওঠে, বিনিময়ে তিনি সরকারের কাছ থেকে ১০ কাঠার একটি প্লট উপহার পেয়েছেন।

এ বিষয়ে শুভ বলেন, ‘আমাকে কোনো জমি দেওয়া হয়নি। আমি কেবল আবেদন করেছিলাম, যা আরও ১৫১ জন শিল্পী করেছিলেন। ১ টাকা নিয়েছিলাম বাবার মুক্তিযোদ্ধা পরিচয়ের প্রতি আবেগ থেকে, আর আবেদনটি ছিল ভবিষ্যতের নিরাপত্তার জন্য। কিন্তু সেই জমির কোনো রেজিস্ট্রেশন হয়নি, আমি সেখানে যাইওনি।’

তিনি বলেন, ‘রাজনীতিতে আমার জ্ঞান অত্যন্ত সীমিত। আমার মনে হয় ‘মুজিব’ সিনেমায় অভিনয় করার কারণেই আমাকে টার্গেট করা হয়েছিল। কিন্তু আমি সারাজীবন অভিনয়ই করেছি। আমাকে কেউ কখনও রাজনৈতিক কোনো কিছুর সাথে প্রমাণ করতে পারবে না।’

এই কঠিন সময়ে সহকর্মীদের পাশে না পাওয়াকে তিনি ইতিবাচকভাবে দেখছেন, কারণ এর মাধ্যমেই তিনি আসল মানুষদের চিনতে পেরেছেন। নিজের জীবনের লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে মাকেই দেখছেন এই অভিনেতা। 

মুম্বাইয়ের কাস্টিং এজেন্সির মাধ্যমে দীর্ঘ অডিশন শেষে শুভ যুক্ত হয়েছেন নতুন কাজ ‘সিটি’-তে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কলকাতার মিউজিক্যাল কালচার নিয়ে এই কাজটির জন্য তিনি বেশ আশাবাদী। ক্যারিয়ারের শুরুতে মাত্র ২৫৭ টাকা পকেটে নিয়ে ঢাকায় আসা শুভ ভবিষ্যতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য কাজ করার স্বপ্ন দেখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলা থাকবে: ইরানের পররাষ

1

জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

2

আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ই

3

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

4

বিকাশে পরিশোধ হওয়া বেতন তুলতে না পেরে মহাসড়ক অবরোধ

5

অনুমতি ছাড়াই অবতরণের চেষ্টা, মার্কিন যুদ্ধবিমানকে ফিরিয়ে দিল

6

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

7

‘আজাদি না গোলামি— ফয়সালা ভোটেই’

8

যুদ্ধ গড়াল ১৪তম দিনে, সব শেষ কিছু আপডেট

9

ট্রাম্পের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মার্কিন তরুণেরা

10

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

11

জাতিকে বিভ্রান্ত করলে ছাড় নয় : ছাত্রদল সম্পাদক

12

মার্চে বাংলাদেশে আসছে পাকিস্তান, সূচি ঘোষণা করলো বিসিবি

13

ডাকসু নেতাসহ সারাদেশে শিবিরের ওপর হামলার ঘটনায় জামায়াতের নি

14

জামায়াতের সঙ্গে সমঝোতা ঘিরে এনসিপিতে বড় বিদ্রোহ: পদত্যাগ করল

15

যুদ্ধে ইরানকে যেসব সহায়তা দিচ্ছে রাশিয়া

16

বাসভাড়া বাড়াল সরকার

17

প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে কৃষক কার্ড

18

নির্বাচন ও গণভোট ঘিরে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ

19

৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন শফিকুর রহমান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন