news editor
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবারের অসন্তোষ

জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ তার পরিবার। কঠোরভাবে এই হত্যার বিচার দাবি করেছেন তার বাবা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ট্রাইব্যুনালের রায়ে দুই পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়াকে ১০ বছরের কারাদণ্ড, প্রক্টর শরিফুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ড এবং অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে এই রায়ে সন্তুষ্ট নন আবু সাঈদের পরিবার। 

রায়ের প্রতিক্রিয়ায় আবু সাঈদের বাবা বলেন, ‘যাদের আদেশে আমার ছেলেকে হত্যা করা হলো তারাই তো বেঁচে গেল। এ হত্যায় জড়িত আরও বড় বড় অপরাধীদের কোনো সাজা দেয়া হয়নি। আমার দাবি, কঠোরভাবে এর বিচার হোক।’

পরিবারের অভিযোগ, দুজন পুলিশ সদস্যের ওপর দিয়ে এই রায়টা চালিয়ে দিয়ে আন্তর্জাতিক আদালত বা সরকার পার হয়ে গেল। কিন্তু এ হত্যার আদেশদাতাদের মৃত্যুদণ্ড না দিয়ে শুধুমাত্র পুলিশ সদস্য ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এর ওপর দিয়ে এ মামলার রায় চালিয়ে দেয়া হয়েছে বলে দাবি তাদের।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় সহায়তা পেলে তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে এবং আন্দোলনের গতি আরও তীব্র হয়ে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে আমরা মুছে দেব: স্

1

নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’

2

৮০ হাজার নারীসহ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

3

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

4

১২ ফেব্রুয়ারির নির্বাচন: অনিশ্চয়তা কাটিয়ে সুষ্ঠু পরিবেশ ফের

5

বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি

6

তামিমকে অভিনন্দন জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি

7

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

8

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: ত্রাণমন্ত্রী

9

এনসিপির মনিরা শারমিনের রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টের

10

শিশুর দুধদাঁত কি কেবলই অস্থায়ী? অবহেলা ডেকে আনতে পারে দীর্ঘম

11

আরও বিধ্বংসী প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

12

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

13

মাদুরোকে অপসারণ ও ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ: আন্তর্জাতিক আইন ও য

14

এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু-শান্তিপূর্ণ হচ্ছে : মির্জা আব্বা

15

সংসদে অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩ অধ্যাদেশ উত্থাপন

16

সংসদের স্পিকার পদে নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

17

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলেন ৫ আওয়ামী লীগ

18

সিদ্ধান্ত পাল্টে শপথ নিলেন জামায়াতের এমপিরা

19

ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন