news editor
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

শনিবার (১৬ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ৭ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে। একই দিন সন্ধ্যা ৬টায় ফল প্রকাশ করা হবে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণের পর ১৯ মে সকালে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে ১৯ মে বিকালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এরপর ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিরতণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের সময় রাখা হয়েছে ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এ দিকে আগামী ২৩ মে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করার কথা জানানো হয়েছে তফসিলে। এরপর ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপীল গ্রহণ ও দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত শুনানীর সময় ধার্য করা হয়েছে।

পাশাপাশি ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার ও দুপুর ২টার দিকে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর পোস্টাল বা ই-ব্যালটের জন্য আবেদনের শেষ সময় রাত ১২ পর্যন্ত। 

এছাড়া ১ থেকে ৬ জুন পর্যন্ত পোস্টাল বা ই-ব্যালট প্রেরণ ও ৭ জুন দুপুর ১টার মধ্যে পোস্টাল বা ই-ব্যালট জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ জানুয়ারি পিতৃভূমি বগুড়ায় আসছেন তারেক রহমান: তৃণমূল বিএনপ

1

আজ থেকে মেট্রো ভাড়ায় বিশেষ সুবিধা পাচ্ছেন বয়োজ্যেষ্ঠ ও প্রতি

2

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

3

ঈদুল আজহার ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

4

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীতকালীন পুষ্টির গুরুত্ব:

5

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

6

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

7

ময়মনসিংহ-সিলেটে হামের উপসর্গে চার শিশুর মৃত্যু

8

জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান, নারীসহ আটক ৩

9

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে স

10

নারীদের পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে রাখা হবে: ডা. জুব

11

মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত

12

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

13

বন্ধ হরমুজ প্রণালি, শতাধিক ট্যাঙ্কারে আটকা হাজারো নাবিক

14

প্রতিমন্ত্রীর প্রটোকলে যাওয়ার পথে পিকআপ উল্টে আহত ৮ পুলিশ

15

আন্তর্জাতিক হকিতে প্রথম জয় বাংলাদেশের মেয়েদের

16

তিন সন্তানকে বাঁচালেও আগুনে পুড়ে মারা গেছেন বাবা-মা

17

তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি- সংসদে আইনমন্ত

18

তথ্য ভুল থাকায় নাটোরে নির্বাচনের ফলাফল শিট জব্দ

19

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ দেশে আসছে সোমব

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন