news editor
প্রকাশ : May 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন, বিএনপি দখল হয়ে গেছে। চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে। একসময় বিএনপি যে আদর্শিক রাজনীতি করত, লড়াই সংগ্রামের রাজনীতি করত, সেই দল এখন আর নাই, তাদের দলের নেতারাই বলছেন- এই বিএনপি আমরা চিনি না। গতকাল রবিবার রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আমদেরকে বলেন- বিএনপির জন্য রাজপথে লড়াই করেছি, যুদ্ধ করেছি, জেল-জুলুম খেটেছি, বাড়িতে থাকতে পারি নাই, পরিবারের সাথে খাবার খাইতে পারি নাই, বাপ-মার জানাজায় অংশ নিতে পারি নাই, আমরা যে বিএনপির জন্য এই ত্যাগ করেছি, আজকের বিএনপি এই বিএনপি নয়।’

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, “আমরা দেখলাম দুদুক, মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা, ব্যাংকগুলোকে পর্যন্ত দখল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে কীভাবে মাফিয়া কায়দায় দখল করা হয়েছে সেটাও দেখলাম। বিসিবিকে দখল করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো দখল করা হয়েছে। মানুষের তো চক্ষু লজ্জা থাকে, কিন্তু তাদের কোনো চক্ষু লজ্জা নাই। এই কারণে বলছি ‘বিএনপি ইজ রিজেক্ট’।”

দেশের ছাত্র-জনতা পরিবর্তন চেয়েছিল, কিন্তু এখন সবকিছুই আগের মতো চলছে মন্তব্য করে এই এনসিপি নেতা বলেন, ‘সিস্টেম পরিবর্তন করতে হবে। সেবা-স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কার করতে হবে। সরকারি সুবিধা সকলের জন্য সমান হতে হবে।’

দলের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী কুমিল্লা পদযাত্রার প্রথম দিন তিনি জেলার মেঘনা, হোমনা ও চান্দিনা উপজেলায় পৃথক কর্মসূচি পালন করছেন হাসনাত আব্দুল্লাহ এমপি। বিশিষ্ট ব্যবসায়ী নিজামুল আহসান পাপনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, উপজেলা এনসিপি সমন্বয়ক আবুল কাশেম অভি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাও. মোশারফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিশ সহ-সভাপতি মাও. মতিউর রহমান ফরাজী, এনসিপি নেতা গাজী আলাউদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ ট্রাম্পের

1

ইরানের হামলায় লন্ডভন্ড ইসরায়েল, বাঙ্কার তৈরির অনুদান খুঁজছে

2

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর পাশে বসছেন, প্রশ্

3

ঈদে আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

4

যুদ্ধ বন্ধের আহ্বান জানালো পরমাণু বোমা থেকে বেঁচে যাওয়া জাপা

5

ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে প্রথমবারের মতো ইসরায়েলের হামলা

6

তুরস্ক কোনো যুদ্ধে জড়াবে না: এরদোগান

7

বেগম জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা এখন জাইমা রহমানের ভরসা: এক নিঃস্

8

পুলিশের ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

9

সারাদেশে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

10

বাংলা নববর্ষ: আশার, সম্ভাবনার এবং নবজাগরণের

11

যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক দাবির’ মুখে ভেস্তে গেল শান্তি আলোচন

12

চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র, শহরজু

13

বিদ্যুৎ সাশ্রয়ে মানতে হবে ১১ নির্দেশনা

14

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট এনসিপি নেত্রীর

15

জুয়ার টাকা না পেয়ে কলেজশিক্ষার্থীর ‘আত্মহত্যা’

16

টেকনাফে চলন্ত প্রাইভেট কারে আগুন

17

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

18

ঢাকায় পহেলা বৈশাখ ঘিরে সরকারের নতুন নির্দেশনা

19

মতামত ছাড়াই হয় পুলিশের পোশাক পরিবর্তন, পুনর্বিবেচনার আহ্বান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন