news editor
প্রকাশ : May 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম. আর. ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি। নতুন এই দায়িত্ব পালন উপলক্ষে বুধবার (২০ মে) বেলা ১২টায় রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

জানা যায়, শ্রদ্ধা নিবেদনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এর আগে, গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। গতকাল নতুন প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন তিনি।

গত ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে ১৪ মে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করা হয়।

বগুড়া পৌরসভা হয়েছিল ১৮৭৬ সালে। এরপর থেকে ১২টি ওয়ার্ড নিয়ে কার্যক্রম চলছিল। ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় সিটি করপোরেশন করার লক্ষে বগুড়া পৌরসভাকে ২১টি ওয়ার্ডে উন্নীত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

1

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত

2

ডাকসু নেতাসহ সারাদেশে শিবিরের ওপর হামলার ঘটনায় জামায়াতের নি

3

প্রধান নির্বাচন কমিশনার শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন

4

বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে : প্রতিমন্ত্রী ই

5

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

6

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৮ জন নিহত

7

রহিত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুন আইন করবে সরকার

8

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত রুমিন ফারহানা

9

এনসিপির চার নেতার পদত্যাগ

10

গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিলেন রুমিন ফারহানা: পথসভার মঞ্চ ভেঙে

11

১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যরা বাসা বরাদ্দ পাচ্ছেন

12

মায়ের ২৫ বছর পর বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

13

ঈদুল আজহার ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

14

দেশের ৫ জেলার ডিসি প্রত্যাহার

15

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্র

16

শৈত্যপ্রবাহের দুঃসংবাদ: ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা | আব

17

আগামী ৫ দিন ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

18

রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

19

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন