news editor
প্রকাশ : May 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য ভেনেজুয়েলা!

আগে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভেনেজুয়েলাকে ৫১তম রাজ্যের কথা বলছেন তিনি।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন যে ভেনেজুয়েলাকে তিনি আমেরিকার নতুন অঙ্গরাজ্য করার কথা বিবেচনা করছেন। আর মঙ্গলবার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ভেনেজুয়েলাকে অঙ্গরাজ্য হিসেবে উল্লেখ করেন। তার দাবি, ৪০ ট্রিলিয়ন ডলারের তেল সম্পদ এখন আমেরিকার নিয়ন্ত্রণে।

প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে বৈঠক করতে চীন সফরে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগেই সোশ্যাল মিডিয়ায় ভেনেজুয়েলা নিয়ে উসকানিমূলক পোস্ট করেন তিনি। তার এই পোস্ট আলোচনার জন্ম দিয়েছে।

ফক্স নিউজকে ট্রাম্পের সাক্ষাৎকার দেওয়ার পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়ে দেন, আমেরিকার একটি রাজ্য হওয়ার কথা কোনো দিনই বিবেচনা করেননি তারা। তার পরেই ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাতেই ল্যাটিন আমেরিকার এই দেশটির মধ্যে একটি আমেরিকান পতাকা বসানো হয়েছে। ক্যাপশানে লেখা আছে, ‘৫১তম রাজ্য’।

ট্রাম্পের ঐ পোস্ট শেয়ার করা হয়েছে হোয়াইট হাউজের এক্স হ্যান্ডেলেও। এরই পাশাপাশি আরো একটি ইঙ্গিতবাহী পোস্ট করেছেন আমেরিকান প্রেসিডেন্ট। তাতে লেখা ‘আমি তোমাকে চাই’। চলতি বছরেই অভিযান চালিয়ে আমেরিকান সেনা তুলে নিয়ে গিয়েছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। —ফক্স নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের উদ্বোধনের দিনেই অ্যাকাউন্টে এসেছে টাকা

1

ইসরায়েলি হেলিকপ্টার ভুল করে নিজ দেশেই বোমা ফেলেছে

2

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: তারকাদের মধ্যে কে জিতলেন, কে হ

3

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

4

চ্যাটজিপিটি যথেষ্ট নিরাপদ নয়:ইলন মাস্ক

5

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুর

6

ইজিবাইকে ড্রামভর্তি পেট্রল পরিবহন, যুবককে জরিমানা

7

আমরা সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো

8

কুয়েতে ইরানের ব্যাপক হামলা, সহায়তায় এগিয়ে আসছে যুক্তরাজ্য

9

আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

10

গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুপুরে আদালতে তোলা হব

11

পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানম

12

চট্টগ্রামে খালের মুখ পরিদর্শনে ৩ প্রতিমন্ত্রী

13

আওয়ামী লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার

14

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কা, নিহত ২

15

সৌদি পৌঁছেছেন ১৫ হাজার ২৯৩ বাংলাদেশি হজযাত্রী

16

হোয়াটসঅ্যাপে আসছে ‘ইউজারনেম’ সুবিধা, ফোন নম্বর গোপন রেখেই পা

17

‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য হরমুজ প্রণালিতে টোল ফি মওকুফ করল

18

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক

19

ববি হাজ্জাজের আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন