news editor
প্রকাশ : May 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদ বোনাস দিয়েছে ৯৫ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

চলতি ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সচল পোশাক কারখানাগুলোর মধ্যে ৯৪ দশমিক ৭০ শতাংশ কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস পুরোপুরি পরিশোধ করা হয়েছে।

সোমবার (২৫ মে) তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক অফিশিয়াল বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। 

সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, দুই অঞ্চলের মোট ২ হাজার ১৩৩টি চালু পোশাক কারখানার মধ্যে ২ হাজার ২১টি কারখানা ইতিমধ্যেই তাদের শ্রমিকদের বোনাস বুঝিয়ে দিয়েছে।

বিজিএমইএর পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে সচল থাকা ২ হাজার ১৩৩টি কারখানার মধ্যে ঢাকায় রয়েছে ১ হাজার ৭৯৪টি এবং চট্টগ্রামে ৩৪০টি। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭০৯টি এবং চট্টগ্রামের ৩১২টি কারখানা ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন করেছে। 

এর পাশাপাশি এপ্রিল মাসের নিয়মিত বেতন পরিশোধ করেছে ২ হাজার ১১৭টি কারখানা, যা মোট কারখানার ৯৯ দশমিক ২০ শতাংশ। এপ্রিলের বেতন দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ঢাকার ১ হাজার ৭৮৩টি এবং চট্টগ্রামের ৩৩৪টি কারখানা রয়েছে। এছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ৭৬৭টি পোশাক কারখানা, যা শতকরা হিসাবে ৩৫ দশমিক ৯৪ শতাংশ।

এদিকে কোরবানি ঈদের ছুটিতে পোশাক শ্রমিকদের ঢাকা ছাড়ার একটি সুনির্দিষ্ট সময়সূচিও প্রকাশ করেছে বিজিএমইএ। ঈদযাত্রায় সড়কের ওপর অতিরিক্ত যানবাহনের চাপ কমাতে ধাপে ধাপে এই ছুটি দেওয়া হচ্ছে। 

সেই পরিকল্পনা অনুযায়ী, গত ২৪ মে ঢাকা ছেড়েছেন ১০৮টি পোশাক কারখানার কর্মীরা। এরপর ২৫ মে ৬৬৪টি এবং ২৬ মে ৭৭১টি পোশাক কারখানার শ্রমিকেরা পর্যায়ক্রমে ঢাকা ছাড়বেন। আর সর্বশেষ দফায় আগামী ২৭ মে অবশিষ্ট ২৫১টি পোশাক কারখানার কর্মীদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকায় পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ

1

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, একদিনে নিহত ৪১

2

তেল-বিদ্যুতের দাম আমরা বাড়াবো না: বিমান প্রতিমন্ত্রী

3

ইসরায়েলি হেলিকপ্টার ভুল করে নিজ দেশেই বোমা ফেলেছে

4

আমার স্মৃতিতে অধ্যাপক আনিসুর রহমান: এক বাতিঘরের গল্প

5

বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

6

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্র

7

বিদ্যুৎ-জ্বালানি সংকট: বিপর্যয়ের শঙ্কায় মোবাইল নেটওয়ার্ক

8

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান কর

9

হরমুজ প্রণালিতে নিখোঁজ ২০০ মিলিয়ন ডলারের অত্যাধুনিক মার্কিন

10

ইরান যুদ্ধের ব্যয় আরব দেশগুলোর ওপর চাপাতে চান ট্রাম্প

11

প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন

12

গরম কমবে কবে, জানাল আবহাওয়া অফিস

13

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে চায় ফ্রান্স

14

সিলেটের ডিসি সারোয়ারকে শোকজ

15

সংবাদমাধ্যম চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক: ট্রাম্প

16

দোকান ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময় নির্ধারণ

17

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধ

18

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী

19

বিশ্বের ৭০–৮০ শতাংশ ইলিশ উৎপাদন বাংলাদেশে হয়: মৎস্য প্রতিমন্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন