news editor
প্রকাশ : May 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

হামে আক্রান্ত শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

“হামে ৬ মাসের শিশুর অবস্থা গুরুতর, মায়ের কাছে টাকা নেই, জানেন না কী করবেন” শীর্ষক একটি খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর বোর্ড অব ডিরেক্টরস কমিটির ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের দৃষ্টিগোচর হয়।

অতঃপর অসুস্থ শিশু নূর নাহারের চিকিৎসা এবং পরিবারটির সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে বিষয়টি তদারকির দায়িত্ব দেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’কে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) বিকেলে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল শিশু নূর নাহারের মা স্বর্ণা আক্তারের সঙ্গে যোগাযোগ করে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেয় এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করে।

প্রতিনিধি দলটি অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস প্রদান করে এবং শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায়।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, কেরানীগঞ্জের বাসিন্দা স্বর্ণা আক্তারের ৬ মাস বয়সী কন্যাশিশু নূর নাহার হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি রয়েছে। দীর্ঘদিন ধরে জ্বর, ঠাণ্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভোগা শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৬ মাস বয়সী শিশুর স্বাভাবিক ওজন যেখানে ৭ থেকে ৯ কেজি হওয়ার কথা, সেখানে নূর নাহারের ওজন নেমে এসেছে মাত্র ৩ কেজিতে।

এছাড়া শিশুটির মা স্বর্ণা আক্তার চরম আর্থিক সংকট ও পারিবারিক অবহেলার মধ্যে একাই সন্তানের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। হাসপাতালের খরচ বহন করতে না পেরে তিনি প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে হাসপাতালে আসেন। এমনকি চিকিৎসার মাঝপথে অর্থাভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও ফিরে যেতে বাধ্য হন। মা ও শিশু দু’জনই মানবেতর অবস্থার মধ্যে দিন কাটাতে থাকেন। অবশেষে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিলো ‘আমরা বিএনপি পরিবার’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

1

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী ৪ জাহাজ

2

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খ

3

সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

4

ফেনী সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

5

নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্

6

অনেক বছর পর দেশে একটি ভালো নির্বাচন হচ্ছে: আইন উপদেষ্টা

7

সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

8

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন

9

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

10

সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১২ মে

11

মিয়ানমার থেকে পাচারকালে সাড়ে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার

12

নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’

13

সাদিক কায়েমের ইমামতিতে ঢাবিতে খামেনির গায়েবানা জানাজা

14

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

15

চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

16

‘ধুরন্ধর টু’ নিয়ে আদালতের নতুন নির্দেশনা

17

‘ওদের ভোট নেই, এত ভোট পেল কীভাবে’— প্রশ্ন মির্জা আব্বাসের

18

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, আহত ১৫ আমেরিকান

19

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: ফরেনসিক প্রতিবেদনে উঠে এলো গা শিউরে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন